নিউজ ডেস্ক : রাজধানী ঢাকার তেজগাঁও এলাকার ফার্মগেট রয়্যাল গ্র্যান্ড নামের একটি হোটেলের কক্ষ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে তার লাশ উদ্ধার হয়।
হোটেল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ওই ব্যক্তির নাম মীর হোসেন (৫২)। ১৫ জানুয়ারি তিনি হোটেলে ওঠেন। রাতের খাবারের জন্য ডাকাডাকি করেও ভেতর থেকে কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। এরপর পুলিশে খবর দেওয়া হয়।
তেজগাঁও থানার এসআই খোরশেদ আলম পরে মীর হোসেনের লাশ উদ্ধার করেন।
হাসপাতালের ক্যাম্প ইনচার্জ এসআই বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
Be the first to comment on "তেজগাঁওয়ে হোটেলের কক্ষ থেকে লাশ উদ্ধার"