শিরোনাম

তেলের দাম কমানোর সিদ্ধান্ত ডিসেম্বরে : অর্থমন্ত্রী

নিউজ ডেস্ক : জ্বালানি তেলের দাম আরেক দফা কমানোর ব্যাপারে আগামী ডিসেম্বরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট সফর উপলক্ষে রবিবার দুপুরে আলিয়া মাদ্রাসা মাঠের সমাবেশস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, জ্বালানি তেলের দাম কমানোর বিষয়ে একটু লজিস্টিক সমস্যা আছে। তেলের দাম কমানোর বিষয়ে এ মাসেই প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হবে। সিদ্ধান্ত নিতে ডিসেম্বরের ১০ তারিখ পার হয়ে যাবে। কেননা, ৪ থেকে ১০ ডিসেম্বর আমি দেশে থাকব না।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী বুধবার সিলেট সফরে আসবেন। তার এ সফর আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি। ২০১৮ সালের শেষ দিকে জাতীয় সংসদ নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে।

এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

basic-bank

Be the first to comment on "তেলের দাম কমানোর সিদ্ধান্ত ডিসেম্বরে : অর্থমন্ত্রী"

Leave a comment

Your email address will not be published.


*