শিরোনাম

ত্বকের উপকারিতায় লবঙ্গের ব্যবহারে

নিউজ ডেস্ক : লবঙ্গ, এতে  রয়েছে প্রচুর পরিমাণে মিনারেলস যেমন—ক্যালসিয়াম, আয়রন, সোডিয়াম, পটাশিয়াম, ভিটামিন এ, ভিটামিন সি। এটি ত্বকের বিভিন্ন সমস্যা সমাধানে বেশ কার্যকর। এ ছাড়া এটি ত্বকে অ্যান্টি-অক্সিডেন্টসেরও কাজ করে, যা ত্বকের তারুণ্য ধরে রাখতে সাহায্য করে। একনজরে দেখে নিন লবঙ্গ ত্বকের কী কী উপকার করে-

ব্রণ দূর করে:
লবঙ্গ ব্রণ দূর করতে বেশ কার্যকর। তবে ব্রণের ওপর সরাসরি লবঙ্গ ব্যবহার না করাই ভালো। লবঙ্গ গুঁড়া করে এর সঙ্গে সামান্য অলিভ অয়েল অথবা নারকেল তেল মিশিয়ে ব্রণের ওপর লাগান। ১০ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন ত্বকের ব্রণ সহজেই দূর হয়ে যাবে।

ত্বকের দাগ দূর করে:
নিয়মিত লবঙ্গের তেল দিয়ে ত্বক ম্যাসাজ করুন। এতে আপনার ত্বকের সব ধরনের দাগ দূর হবে এবং ত্বক নরম ও মসৃণ হবে। তবে ঘুমানোর আগে এই তেল দিয়ে ম্যাসাজ করলে ভালো ফল পাবেন।

বলিরেখা দূর করে:
লবঙ্গের তেলের সঙ্গে যে কোনো এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিয়মিত ত্বকে ম্যাসাজ করুন। এর ফলে ঝুলে যাওয়া ত্বক টানটান হবে এবং ত্বকের বলিরেখা সহজেই দূর হবে।

ত্বকের আর্দ্রতা ধরে রাখে:
ক্রিম বা লোশনের সঙ্গে কয়েক ফোঁটা লবঙ্গের তেল মিশিয়ে নিয়মিত ব্যবহার করুন। এটি আপনার ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করবে।

মেকআপের বেইজের জন্য উপকারী:
আপনি যদি মেকআপের পর মসৃণ ত্বক চান, তাহলে ফাউন্ডেশনের সঙ্গে কয়েক ফোঁটা লবঙ্গের তেল মিশিয়ে নিন। এটি আপনার ত্বককে তেলতেলে করবে না আবার মসৃণও রাখবে।

 

basic-bank

Be the first to comment on "ত্বকের উপকারিতায় লবঙ্গের ব্যবহারে"

Leave a comment

Your email address will not be published.


*