নিউজ ডেস্ক : থাইল্যান্ডের রাজা ভূমিবল আদুলিয়াদের মৃত্যুতে ঢাকায় অবস্থিত থাই দূতাবাসে রাখা শোকবইয়ে স্বাক্ষর করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার দুপুর সোয়া ১২টায় তিনি ওই শোকবইয়ে স্বাক্ষর করেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৩টা ৫২ মিনিটে ব্যাংককের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন থাইল্যান্ডের রাজা ভূমিবল আদুলিয়াদে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। বিশ্বের সবচেয়ে বেশি সময় সিংহাসনে থাকা রাজা ছিলেন তিনি। ভূমিবল থাইল্যান্ডের সর্বস্তরের মানুষের কাছে অত্যন্ত শ্রদ্ধার পাত্র ছিলেন। তাঁর মৃত্যুর পর বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া দলের পক্ষ থেকে শোক প্রকাশ করেছিলেন।

Be the first to comment on "থাই দূতাবাসে শোকবইয়ে স্বাক্ষর করলেন ফখরুল"