শিরোনাম

দঙ্গল হিট হওয়ায় খুব হিংসা হয়েছে আমার: কঙ্গনা

নিউজ ডেস্ক : সত্যি কথা মুখের উপর স্পষ্টভাবে বলতে তিনি ভালবাসেন। তা সে যতই কঠিন হোক। অন্তত ইন্ডাস্ট্রি তাঁকে সে ভাবেই চেনে। সেই ধারা বজায় রেখেই ফের বিস্ফোরক মন্তব্য করলেন কঙ্গনা রানাউত। ‘কফি উইথ করণ’-এর সেটে গিয়ে বললেন, ‘আমির খানের দঙ্গল হিট হওয়ার খুব হিংসা হয়েছে আমার। ’

কঙ্গনার এই মন্তব্য শুনে হতবাক গোটা বলিউড। যেখানে সকলেই ‘দঙ্গল’-এর প্রশংসা করছেন, সেখানে এমন বিরূপ মন্তব্য কেন? ‘কফি উইথ করণ’-এ অতিথি হয়ে এসেছিলেন কঙ্গনা ও সাইফ। সেখানে হোস্ট করণ জোহরের এক প্রশ্নের উত্তরে কঙ্গনা একথা বলেন। তবে কেন তাঁর হিংসা হয়েছে সে ব্যাখ্যাও দিয়েছেন নায়িকা। তাঁর কথায়, ‘আসলে দঙ্গল এত টাকা রোজগার করেছে সেটা দেখেই আরও হিংসা হচ্ছে আমার। ’

কঙ্গনার এই ব্যখ্যা শুনে বি-টাউনের একটা অংশ বলছে, কঙ্গনার মতো এমনটা হয়তো অনেকেই ভাবেন, কিন্তু প্রকাশ্যে বলেন না। তাই কঙ্গনা সত্যি কথা বলে কিছু ভুল করেননি। আর একটা অংশের মতে, প্রকাশ্যে এভাবে হিংসার কথাটা না বললেই ভাল করতেন নায়িকা।

সূত্র: আনন্দবাজার

basic-bank

Be the first to comment on "দঙ্গল হিট হওয়ায় খুব হিংসা হয়েছে আমার: কঙ্গনা"

Leave a comment

Your email address will not be published.


*