শিরোনাম

দর্শক আমাকে সালমানের ‘বৌদি’র ভূমিকায় গ্রহণ করবেন না: ভাগ্যশ্রী

নিউজ ডেস্ক : ২৭ বছর আগে বলিউডে অভিষেক হয়েছিল তাঁর। কিন্তু ‘ম্যানে পেয়ার কিয়া’র সুমনকে এখনও ভুলতে পারেননি দর্শক।

তারপর সব ছেড়েছুড়ে সংসার করতে চলে যান ভাগ্যশ্রী। বলিউড আর তেমনভাবে দেখেনি তাঁকে। এক সংবাদপত্রকে দেওয়া সাক্ষাতকারে ভাগ্যশ্রী বলেন, সালমান খানের সঙ্গে এখনও মাঝে মধ্যে যোগাযোগ হয় তাঁর। জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানান। কোনও অনুষ্ঠানে দেখা হলেও কথাবার্তা হয়।
সালমানের সঙ্গে আর কোনও ছবি করা তাঁর হয়ে ওঠেনি। টেলিভিশনের পর্দায় তিনি বয়স্ক রোল করলেও সিনেমায় সালমান এখনও নায়ক। ভাগ্যশ্রী জানাচ্ছেন, অফার এলেও পর্দায় সালমানের বৌদি সাজা তাঁর পক্ষে সম্ভব নয়। কারণ দর্শক কোনওভাবেই তাঁকে সেই ভূমিকায় গ্রহণ করবেন না।

তবে যদি ‘ম্যানে পেয়ার কিয়া’-র রিমেক হয়, তবে নিজের জায়গায় আলিয়া ভাটকে দেখতে চাইবেন তিনি। সালমানের জায়গায় রণবীর সিং বা রণবীর কাপুর। দুই রণবীরের অভিনয়েরই দারুণ ফ্যান তিনি।

কেন আর বড় পর্দায় তাঁকে সেভাবে দেখা গেল না? ভাগ্যশ্রীর জবাব, তাঁর স্বামী হিমালয় তাঁকে নায়কদের সঙ্গে রোমান্স করতে দেখতে স্বাচ্ছন্দ ছিলেন না। তাঁর শ্বশুর-শাশুড়ির কোনও সমস্যা না হলেও হিমালয় অসন্তুষ্ট হতেন। অথচ স্বামীকে তিনি পাগলের মত ভালোবাসতেন। তাই খানিকটা বাধ্য হয়েই নিজেকে ছবির জগত থেকে সরিয়ে নেন তিনি।
সূত্র: এবিপি

basic-bank

Be the first to comment on "দর্শক আমাকে সালমানের ‘বৌদি’র ভূমিকায় গ্রহণ করবেন না: ভাগ্যশ্রী"

Leave a comment

Your email address will not be published.


*