শিরোনাম

দর্শনের চিরন্তন নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ হতে হবে

নিউজ ডেস্ক : মানবিক মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালনের জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। তিনি বলেন, দর্শনকে শুধু একটি বিভাগের গণ্ডিতে আবদ্ধ রাখলে চলবে না, এর চিরন্তন নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ হতে হবে। বৃহস্পতিবার ‘বিশ্ব দর্শন দিবস’ উপলক্ষে ঢাবির ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ এবং গোবিন্দ দেব দর্শন গবেষণা কেন্দ্র আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

উপাচার্য বলেন, বিখ্যাত দার্শনিকেরা বিশ্বে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় অনন্য অবদান রেখে গেছেন। প্রাণঘাতী যুদ্ধের বিরুদ্ধে তারা সদা সোচ্চার ছিলেন। তাদের জীবনাদর্শ অনুসরণের মাধ্যমে সত্যিকার প্রজ্ঞাবান মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. প্রদীপকুমার রায়ের সভাপতিত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ও কলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. বেগম আকতার কামাল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এছাড়া অধ্যাপক ড. আমিনুল ইসলাম, অধ্যাপক ড. নীরু কুমার চাকমা, অধ্যাপক ড. গালিব আহসান খানসহ বিভাগীয় শিক্ষকেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, প্রতি বছর নভেম্বরের তৃতীয় বৃহস্পতিবার ‘বিশ্ব দর্শন দিবস’ পালন করা হয়।

basic-bank

Be the first to comment on "দর্শনের চিরন্তন নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ হতে হবে"

Leave a comment

Your email address will not be published.


*