নিউজ ডেস্ক : এককালের মাখোমাখো প্রেম, ডেটিং-সেটিং, পেজ থ্রির পাতার বড় হেডলাইন, রোম্যান্স, গসিপ। আর এখন সামনাসামনি পরে গেলেও মুখ ঘুরিয়ে নেন এঁরা। প্রেম তো কবেই বুদবুদ হয়ে উড়ে গিয়েছে। সেই সঙ্গে শেষ হয়েছে সাধারণ সৌজন্যতার সম্পর্কও। এই তালিকায় বলি-তারকাদের সংখ্যা কিন্তু নেহাত কম নয়।
করিনা-শাহিদ: ১০ বছর আগে হট সেলেব কাপলের তকমা জুটেছিল তাঁদের। ‘জব উই মেট’-এর মতো হিট ছবির পর দু’জনেই নিজেদের সম্পর্কের কথা স্বীকার করতেন আড়ালে আবডালে। কিন্তু শেষ রক্ষা হল না।
সইফের সঙ্গে যত সম্পর্ক গাঢ় হতে থাকে শহিদকে ততই এড়িয়ে যেতে থাকেন করিনা। অতএব সম্পর্কের ইতি।
বিপাশা-জন: প্রায় এক দশক আগে এক্কেবারে মাখোমাখো প্রেম করতেন জন-বিপাশা। লিভ ইন রিলেশনশিপেও ছিলেন।
এমন সময় হঠাৎই ব্রেক-আপ হয়ে যায় তাঁদের। এরপর আর খুব বেশি দেরি করেননি মিস্টার আব্রাহাম। গাঁটছড়া বাঁধেন ব্যাঙ্কার প্রিয়া রঞ্চলের সঙ্গে। তা হলে কী প্রিয়াই এই বিচ্ছেদের কারণ ছিলেন? সে খবর স্বয়ং ঈশ্বর ছাড়া কেউ বলতে পারবে না।
রোজা-সইফ: ঘন ঘন প্রেমে পড়তে ভালবাসেন নবাবপুত্র। অমৃতা সিংহের সঙ্গে বিচ্ছেদ আর করিনা কপূরের সঙ্গে বিয়ে এই
দু’য়ের মাঝে রয়েছেন রোজা ক্যাটালানো। কেনিয়ায় গিয়ে রোজার প্রেমে পড়েছিলেন সইফ আলি খান। প্রেমের টানে সুদূর কেনিয়া থেকে মুম্বই পাড়ি দিয়েছিলেন রোজা। সইফের দুই ছেলে-মেয়ে সারা ও ইব্রাহিমের সঙ্গেও ভাব জমেছ্লি রোজার। কিন্তু রোজাকে খুব বেশিদিন মনে ধরেনি সইফের। অচিরেই তাঁদের বিচ্ছেদ হয়ে যায়।
কিম-যুবরাজ: ভাল ভাবে পাকতে না পাকতেই অকালে ঝরে যায় এই প্রেম। শোনা গিয়েছিল কিমের পোশাক নাকি পছন্দ ছিল না যুবরাজের মায়ের। তবে শুধু কী সেই জন্যেই এই বিচ্ছেদ? তার উত্তর জানা নেই।
দীপিকা-নীহার: মডেলিংয়ের কেরিয়ারের শুরুতেই নীহার পাণ্ডের সঙ্গে জমাটি প্রেম শুরু হয়েছিল দীপিকার। সে আজ থেকে
প্রায় এক দশক আগের ঘটনা। পরে বলিউডে পায়ের তলার মাটি যত শক্ত হয়েছে পুরনো প্রেমকে তত ভুলে গিয়েছেন দীপিকা।
কঙ্গনা-আদিত্য: এক সময় একে অপরকে চোখে হারাতেন। পরে আবার কঙ্গনা নিজেই স্বীকার করেছিলেন আদিত্য পাঞ্চোলির সঙ্গে তাঁর সম্পর্ক অত্যন্ত নিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল। পরে অভিনেত্রী অভিযোগ করেন আদিত্য তাঁকে শারীরিক নির্যাতনও করতেন। তাই এই প্রেম ভেঙে যেতে বেশি সময় নেয়নি।
প্রীতি-নেস: ১০ বছর আগে তাঁদের সম্পর্ক নিয়ে যথেষ্ট চর্চা হয়েছিল খবরের কাগজে। সেই সময় কিঙ্গস ইলেভেন পঞ্জাবের
যৌথ মালিক ছিলেন প্রীতি জিন্টা ও নেস ওয়াদিয়া। কিন্তু আজ অতীত সেই সম্পর্ক।
সুজান-হৃতিক: ছোটবেলার জমাটি প্রেম, তারপর বিয়ে। বলিউডের মোস্ট রোম্যান্টিক জুটির তকমা ছিল হৃতিক-সুজানের নামের পাশে। কিন্তু সেই সম্পর্ক বছর কয়েক পরেই আদালতের চৌহদ্দিতে পৌঁছে যায়। ২০১৪ সালে ডিভোর্স হয়ে যায় তাঁদের।
লারা-কেলি: যথেষ্ট আলোচিত ছিল লারা দত্ত এবং কেলি দোর্জির সম্পর্ক। লারা ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠা পাওয়ার আগে থেকেই
লিভ ইন সম্পর্কে ছিলেন লারা-কেলি। কিন্তু সেই সম্পর্কও শেষ অবধি সম্পূর্ণতা পায়নি।
প্রিয়ঙ্কা-হরমন: খুব অল্প সময়েও জবরদস্ত প্রেমে মজেছিলেন প্রিয়ঙ্কা চোপড়া ও হরমন বাওয়েজা। কিন্তু খুব বেশিদিন সুখের মুখ দেখেনি সেই সম্পর্ক।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

Be the first to comment on "দশ বছর আগেও কাপল ছিলেন, এখন মুখ দেখাদেখি বন্ধ এঁদের"