শিরোনাম

দাদা হচ্ছেন চিরঞ্জিৎ

নিউজ ডেস্ক : পর্দার প্রয়োজনে তিনি এখনও নায়ক। ব্যক্তিগত জীবনে সেই চিরঞ্জিৎ ভাবী দাদা। তাই রাজনীতি থেকে ছুটি নিলেন একমাসের। পরিবারে নতুন সদস্যকে স্বাগত জানাতে এই একমাস হিউস্টনে মেয়ে দীপাবলির কাছে থাকবেন সাংসদ চিরঞ্জিৎ। একমাত্র কন্যার প্রথম সন্তান হওয়ার সময় উপস্থিত থাকতে আজ, বৃহস্পতিবার আমেরিকা রওনা হচ্ছেন তিনি।

বিধানসভার অধিবেশন চলছে, তাই এই সুখবর জানিয়ে ছুটির আবেদন করেছিলেন । বুধবার সাংসদ অধিবেশনে সে কথা জানিয়ে চিরঞ্জিতের ছুটির আবেদন মঞ্জুর করা হয়েছে। সেই সঙ্গে সকলের পক্ষ থেকে আগাম অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় ঘনঘন বক্তৃতা করেন না চিরঞ্জিৎ। পরিষদীয় দলের হয়ে খুব বেশি নজরেও আসেন না তিনি। তবে অধিবেশন চলাকালীন তার হাজিরা খারাপ নয়। তবে নতুন সদস্যের অভ্যর্থনায় চলতি বাজেট অধিবেশনের বাকি দিনগুলি তিনি থাকতে পারবেন না। স্পিকারকে লেখা আবেদনে তিনি জানিয়েছেন, ১৫ ফেব্রুয়ারি থেকে ১৮ মার্চ পর্যন্ত তিনি ছুটি নিতে চান। বাজেট অধিবেশনের প্রথমপর্ব শেষ হবে আগামী ২০ ফেব্রুয়ারি। দ্বিতীয়পর্বে দফতরওয়াড়ি বাজেট হওয়ার কথা ১-১০ মার্চ পর্যন্ত। চিরঞ্জিৎ দেশে ফিরবেন তার পরেই।

অধিবেশনে নিয়ম মেনে সেই ছুটি অনুমোদন করিয়ে নিয়েছেন স্পিকার। পরে তিনি বলেন, আনন্দ ও আবেগের বিষয় তো বটেই। তাছাড়া, এই সময় অভিভাবক হিসাবেও মেয়ের পাশে বিধায়কের থাকা জরুরি। আর চিরঞ্জিৎ বলেন, একমাস পরেই ফিরে আসব। আমার স্ত্রী রত্নাবলী তিনমাস মেয়ের কাছে থাকবেন।

basic-bank

Be the first to comment on "দাদা হচ্ছেন চিরঞ্জিৎ"

Leave a comment

Your email address will not be published.


*