শিরোনাম

দিবা-রাত্রির টেস্টের বিপক্ষে দ: আফ্রিকার খেলোয়াড়রা

নিউজ ডেস্ক : গোলাপি বলে নিজেদের অভিজ্ঞতা না থাকায় আসন্ন অস্ট্রেলিয়া সফরে দিবা-রাত্রির টেস্ট খেলতে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা রাজি নয় বলে জানিয়েছেন প্রোটিয়াস প্লেয়ার্স এসোসিয়েশনের প্রধান ।
আসন্ন গ্রীষ্ম মৌসুমে তিন টেস্টের সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফর করবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। আর এ সিরিজে একটি দিবা-রাত্রির টেস্ট খেলবে বলে গত বছরই ঘোষণা দিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া।
গত নভেম্বরে প্রথমবারের মত নিউজিল্যান্ডের বিপক্ষে দিবা-রাত্রির একটি টেস্ট আয়োজন করেছিল অস্ট্রেলিয়া। ম্যাচটি দেখতে মাঠে প্রচুর দর্শক সমাগম ঘটেছিল। তবে বল ঠিক মত দেখা যাচ্ছিল না বলে টেলিভিশনে খেলা দেখা বিপুল সংখ্যক দর্শক এবং উভয় দলের খেলোয়াড়রই তখন অভিযোগ করেছিল।
চিরাচরিত লাল বলের পরিবর্তে দিবা-রাত্রির টেস্ট খেলার জন্য গোলাপি বলের উন্নতি ঘটানো হয়েছে। তথাপি অন্ধকারে নতুন এ বল দেখা ব্যাটসম্যানদের জন্য কঠিন। দক্ষিণ আফ্রিকান প্লেয়ার্স এসোসিয়েশনের প্রধান নির্বাহী টনি আইরিশ ‘দ্য অস্ট্রেলিয়ান’ পত্রিকাকে বলেন, ‘অমন কন্ডিশনে আমাদের খেলোয়াড়রা দিবা-রাত্রির টেস্টের পক্ষ্যে নয়। ‘প্রধান কারণ আমরা অসুবিধা বোধ করছি। প্রস্তাবিত টেস্টে আমাদের যে সকল খেলেয়াড় খেলবে তাদের মধ্যে কেউই আগে দিবা-রাত্রির কিংবা গোলাপি বলে খেলেনি।’ তিনি আরো বলেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়দের অনীহা থেকে এর গুরুত্ব বোঝা যায়।’। গত বছর এডিলেডে অনুষ্ঠিত ম্যাচেও নিউজিল্যান্ডের খেলোয়াড়রা একই মনোভাব দেখিয়েছিল। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া পক্ষ থেকে ১ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার দেয়ার প্রতিশ্রুতি দেয়া হয়েছিল।
মাত্র তিন দিনের মধ্যেই অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত হলেও আয়োজকরা এ টেস্ট ম্যাচ সফল হয়েছিল বলে ব্যাপক প্রশংসা করেছিলেন।
এডিলেডের টেস্টে ঐতিহ্যগতভাবেই দর্শক সমাগম ঘটে। আর ঐতিহাসিক এ দিবা-রাত্রির ম্যাচে মোট ১ লাখ ২৩ হাজার দর্শকের সমাগম ঘটেছিল, এ্যাশেজ টেস্টের বাইরে যা একটি রেকর্ড।
ঘরোয়া শেফিল্ড শিল্ডে গোলাপি বল ব্যবহার করা অস্ট্রেলিয়া এই গ্রীষ্মে পাকিস্তানের বিপক্ষে ব্রিজবেনের গাব্বা টেস্ট ম্যাচটিও দিবা-রাত্রির আয়োজন করতে চায়।

basic-bank

Be the first to comment on "দিবা-রাত্রির টেস্টের বিপক্ষে দ: আফ্রিকার খেলোয়াড়রা"

Leave a comment

Your email address will not be published.


*