নিউজ ডেস্ক : বি টাউনে নায়িকাদের সম্পর্ক নিয়ে নানা রকমের খবর আছে। এই দু’জনের বন্ধুত্ব তো এই ঝগড়া। এসব থেকে অনেকটা দূরেই থাকেন কারিনা কাপুর। কিন্তু ক্যাটরিনা কাইফের সঙ্গে তাঁর ভাল সম্পর্কের কথা সবাই জানে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই প্রতিষ্ঠিত সত্যকেই উল্টে দিলেন কারিনা। সাক্ষাৎকারে কারিনাকে সাংবাদিক প্রশ্ন করলেন, তিনি অভিনয়ের বিচারে দীপিকা না ক্যাটরিনা, কাকে বেশি পছন্দ করেন। প্রথমে তো তুলনায় রাজি হননি। পরে, বললেন দু’জনের অভিনয় দুরকম। তবে দীপিকাকেই বেশি পছন্দ তার। অন্যদিকে, কথা উঠেছিল আলিয়া ভাট ও শ্রদ্ধা কাপুরকে নিয়েও। বললেন, সারা দেশেই এখন এই দুই অভিনেত্রীর জনপ্রিয়তা বিপুল। কিন্তু এঁদের মধ্যেও তুলনা করা উচিত নয়। দু’জনের অভিনয়ের গুন একই মানের, মনে করেন করিনা। আর এখন আলিয়া ভাট বেশি আলোচনায়, তাই শ্রদ্ধা কাপুরের সঙ্গে থাকাতে চান করিনা। বললেন, আপাতত তিনি শ্রদ্ধার পক্ষে।
দীপিকাকে পছন্দ কারিনার

Be the first to comment on "দীপিকাকে পছন্দ কারিনার"