শিরোনাম

দীপিকার জন্মদিনে কী বললেন ভিন ডিজেল?‌

নিউজ ডেস্ক : তোমার সঙ্গে পরিচয় হয়েছে। আমি ধন্য।

দীপিকাকে বললেন ‘‌এক্সএক্সএক্স:‌ রিটার্ন অব দ্য জেন্ডার কেজ’‌–এর সহ অভিনেতা ভিন ডিজেল। ৪৯ বছর বয়সী ভিন সিনেমার প্রচারে বৃহস্পতিবার দলবল নিয়ে মেক্সিকো গিয়েছিলেন। ঘটনাক্রমে, ওইদিনই ছিল দীপিকার জন্মদিন। ৩১–এ পা দিলেন তিনি। ভিন ইনস্টাগ্রামে দীপিকাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, ‘সত্যিকারের আশ্চর্যজনক এক নারীকে জন্মদিনের শুভেচ্ছা জানাই। এত প্রতিভাময়ী, অত্যাশ্চর্য, রাজকীয়। তোমার সঙ্গে পরিচয় হওয়ায় আমি ধন্য। প্রকৃত বন্ধু। ’‌ ‌১৪ জানুয়ারি ভারতে মুক্তি পাচ্ছে এই সিনেমা। এই সিনেমার মাধ্যমেই হলিউডে পা দিয়েছেন দীপিকা। তার দু’দিন আগে থেকে ভারতে ‘‌বাজি রাও মাস্তানি’‌র অভিনেত্রীর সঙ্গে প্রচার সারবেন ভিন ডিজেল। সিনেমার পরিচালক ডিজে কারুসোও দীপিকাকে শুভেচ্ছা জানিয়েছেন। ভক্ত এবং সিনেমার সঙ্গে যুক্তদের ধন্যবাদ দিয়েছেন দীপিকাও।
সূত্র: ‌আজকাল

basic-bank

Be the first to comment on "দীপিকার জন্মদিনে কী বললেন ভিন ডিজেল?‌"

Leave a comment

Your email address will not be published.


*