শিরোনাম

ফাঁসির মঞ্চ প্রস্তুত

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর ফাঁসি কার্যকরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ফাঁসির মঞ্চ প্রস্তুত রাখা হয়েছে। শুক্রবার কাশিমপুর কারাগার-২ এর জেলার নাশির আহমেদ বিষয়টি জানান।

জেলার নাশির আহমেদ বলেন, বিকেলে জামায়াত নেতা মীর কাসেম আলী রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন না বলে জানিয়েছেন। তার প্রাণভিক্ষা না চাওয়ার লিখিত কপি স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। পরে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী তার ফাঁসি কার্যকর করা হবে।

তিনি আরও বলেন, কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আলাদা চারটি কারাগার রয়েছে। তার মধ্যে কাশিমপুর কারাগার-১, কাশিমপুর কারাগার-২, হাইসিকিউরিটি ও নারী কারাগার। এর মধ্যে কাশিমপুর কারাগার-২ ও হাইসিকিউরিটি কারাগার দু’টিতে একটি করে ফাঁসির মঞ্চ প্রস্তুত রাখা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী মীর কাসেমকে এর যে কোনো একটিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে।

এরইমধ্যে শুক্রবার ফাঁসির মহড়া দেওয়া হয়েছে। বৃহস্পতিবারও দেওয়া হয় মহড়া।

basic-bank

Be the first to comment on "ফাঁসির মঞ্চ প্রস্তুত"

Leave a comment

Your email address will not be published.


*