নিউজ ডেস্ক : বুধবার লাস পালমাসের বিপক্ষে রিয়াল মাদ্রিদের ৩-৩ গোলের ড্রয়ের ম্যাচটিতে লাল কার্ড পাওয়ায় রিয়াল মাদ্রিদ তারকা গ্যারেথ বেলকে দুই ম্যাচ নিষিদ্ধ করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন।
পালমাস মিডফিল্ডার জোনাথন ভিয়রাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেবার দায়ে বেলকে সরাসরি লাল কার্ড দেখানো হয়। এর আগে অবশ্য ভিয়েরাকে বাজেভাবে ফাউল করার অপরাধে হলুদ কার্ড পেয়েছিলেন বেল।
দুই ম্যাচ নিষিদ্ধের ফলে এই ওয়েলসম্যান শনিবারের এইবারের বিপক্ষে এ্যাওয়ে ও ১২ মার্চ বেতিসের বিপক্ষে ঘরের মাঠের ম্যাচে খেলতে পারবেন না। গোঁড়ালির ইনজুরি কাটিয়ে দীর্ঘদিন পরে গত ১৮ ফেব্রুয়ারি এস্পানিওলের বিপক্ষে ২-০ গোলের জয়ের ম্যাচটিতে বেল মাঠে ফিরেছিলেন। এবারের মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় টটেনহ্যামের সাবেক এই তারকা ২০টি ম্যাচে ৯ গোল করেছেন।
দুই ম্যাচ নিষিদ্ধ বেল

Be the first to comment on "দুই ম্যাচ নিষিদ্ধ বেল"