শিরোনাম

দুই লাখ মেট্রিক টন গম কিনবে সরকার

নিউজ ডেস্ক: চলতি মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে মোট দুই লাখ মেট্রিক টন গম কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ২৮ টাকা কেজি দরে এই গম সংগ্রহ করা হবে। আগামী ১০ এপ্রিল গম সংগ্রহ শুরু হয়ে চলবে ৩১ মে পর্যন্ত। সোমবার খাদ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভা শেষে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম সাংবাদিকদের বলেন, এ বছর গম উৎপাদিত হয়েছে ১৩ লাখ ৯৮ হাজার মেট্রিক টন। এবার প্রতি কেজি গম উৎপাদনে খরচ হয়েছে ২৭ টাকা, গম সংগ্রহ করা হবে ২৮ টাকা দরে।

খাদ্যমন্ত্রী বলেন, সভার সিদ্ধান্ত মোতাবেক আগামী জুলাই থেকে ৫০ লাখ দরিদ্র পরিবারকে সুলভ মূল্যে চাল/গম প্রদান করা হবে। প্রতিটি পরিবারকে ৩০ কেজি করে চাল/গম প্রদান করা হবে।

এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, খুব শিগগিরই ইউনিয়ন পর্যায়ে ওএমএস কার্যক্রম চালু করা হবে।

খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন- অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, খাদ্য প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। এছাড়া কমিটির সদস্য ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকতারাও সভায় উপস্থিত ছিলেন

basic-bank

Be the first to comment on "দুই লাখ মেট্রিক টন গম কিনবে সরকার"

Leave a comment

Your email address will not be published.


*