শিরোনাম

দুর্ঘটনাকে কেন্দ্র করে দিনাজপুর-ঢাকা মহাসড়ক অবরোধ

নিউজ ডেস্ক : দিনাজপুর মেডিক্যাল কলেজ (দিমেক) হাসপাতালে চিকিৎসাধীন রোগীর জন্য ওষুধ আনতে গিয়ে নাবিল পরিবহনের একটি নৈশকোচের ধাক্কায় মোসলেমা খাতুন (৫০) নামের এক নারী আহত হয়েছেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দিমেক হাসপাতালে ভর্তি করেন। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১০টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জনতা হাসপাতালের সামনে গতিরোধক নির্মাণের দাবিতে দিনাজপুর-ঢাকা মহাসড়কে অগ্নিসংযোগ করে অবরোধ করেন।
অবরোধের ফলে দিমেক হাসপাতালের দুই পাশে আটকা পড়ে শত শত যানবাহন। প্রায় আধঘণ্টা পর সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে ওই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

দিনাজপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. ফকরুল ইসলাম গণমাধ্যমকে জানান, বর্তমানে দিনাজপুর-ঢাকা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। আহত নারী দিমেক হাসপাতালে চিকিৎসাধীন।

basic-bank

Be the first to comment on "দুর্ঘটনাকে কেন্দ্র করে দিনাজপুর-ঢাকা মহাসড়ক অবরোধ"

Leave a comment

Your email address will not be published.


*