শিরোনাম

দুর্নীতির কারণে সমাজে বৈষম্য তৈরি হচ্ছে: প্রধান বিচারপতি

দুর্নীতির কারণে সমাজে বৈষম্য তৈরি হচ্ছে: প্রধান বিচারপতি

নিউজ ডেস্ক॥ দুর্নীতির কারণে সমাজে বৈষম্য তৈরি হচ্ছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। তিনি বলেন, দুর্নীতি সমাজের সর্বত্র বিরাজ করছে। এটি আজ জাতীয় ব্যাধিতে পরিণত হয়েছে।

রোববার রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে দুর্নীতি দমন কমিশন (দুদক) আয়োজিত ‘সততা সংঘ’-এর সমাবেশে এ কথা বলেন প্রধান বিচারপতি ।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেন, দেশ প্রেমের মাধ্যমে সামাজিক আন্দোলন গড়ে তুলে দুর্নীতি কমিয়ে আনা সম্ভব। দুর্নীতি মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার স্বপ্নকে ধূলিসাৎ করছে। তিনি সবাইকে একযোগে দুর্নীতি প্রতিরোধ করার আহ্বান জানান।

basic-bank

Be the first to comment on "দুর্নীতির কারণে সমাজে বৈষম্য তৈরি হচ্ছে: প্রধান বিচারপতি"

Leave a comment

Your email address will not be published.


*