শিরোনাম

দুর্নীতি কমাতে প্রয়োজন গণশুনানি : শামসুল আরেফিন

নিউজ ডেস্ক : দুদকের মহাপরিচালক ড. মো. শামসুল আরেফিন বলেছেন, ২০২৪ সালে আমরা উন্নত দেশের তালিকায় চলে যাব। তাই আমাদের চ্যালেঞ্জ অনেক বেশি।

সে জন্য গণশুনানি অতি জরুরি। এই গণশুনানির ফলে দুর্নীতি কমিয়ে আনা সম্ভব। আজ রবিবার সকালে মাদারীপুর লিগ্যাল এইড অফিসের সভাকক্ষে দুর্নীতি প্রতিরোধে করণীয় শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

মহাপরিচালক বলেন, জেলা ও উপজেলার সরকারি সবগুলো অফিসকে পরিপত্র দিয়ে বলা হয়েছে প্রতি সপ্তাহে গণশুনানি করতে হবে। এই গণশুনানির ফলে সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব। ফলে ধনী ও গরিবের মধ্যে বৈষম্য কম থাকবে। এ বিষয়ে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এরপর অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের পক্ষ থেকে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন দুদকের মহাপরিচালক।

জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের পরিচালক মো. মনিরুজ্জামান, মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

basic-bank

Be the first to comment on "দুর্নীতি কমাতে প্রয়োজন গণশুনানি : শামসুল আরেফিন"

Leave a comment

Your email address will not be published.


*