নিউজ ডেস্ক : চোখ না থাকলে ফুটবল কিভাবে খেলতেন লিওনেল মেসি? সে বড় কঠিন প্রশ্ন। তবে আপাতত জেনে নিন চোখ বেধেও গোল করতে জানেন ৫বারের ফিফা বর্ষসেরা ফুটবলার মেসি। সম্প্রতি স্পেনের দৃষ্টিহীন দল রিও প্যারা অলিম্পিকে গেছে। তার আগে বার্সেলোনায় এসেছিল। এই দৃষ্টহিীন দলের বিপক্ষে চোখ বেধে গোল করেছেন মেসি।
এটি ফাইভ এ সাইড দল। মেসি দৃষ্টিহীনদের কাছ থেকে শিখলেন কিভাবে শব্দ অনুসরণ করে বল মারতে হয়। পেনাল্টি শুট আউটের খেলা হলো বার্সেলোনা ও তাদের দৃষ্টিহীন প্রতিপক্ষ দলের মধ্যে। খেলা হলো ড্র। দুই দলই তিনটির মধ্যে একটি করে পেনাল্টি থেকে গোল করতে পেরেছে।
মেসির সময় এলো স্পট কিক নেওয়ার। গোলরক্ষক তৈরি। চোখ বাধা মেসি এলেন। শট নিলেন। গোলরক্ষক পরাস্থ। চোখের পট্টি সরিয়ে মেসি দেখলেন। লক্ষ্যভেদের আনন্দে হাসলেনও। ইউনিসেফ ও বার্সেলোনার দশ বছরের পার্টনারশিপ। ইউনিসেফ এই দলকে এনেছিল বার্সেলোনায়।

Be the first to comment on "দৃষ্টিহীনদের সাথে চোখ বেধে মেসির গোল! (ভিডিওসহ)"