নিউজ ডেস্ক : ব্রিটিশ ফটোগ্রাফার রেবেকা মস্ এক জাহাজে উঠেছিলেন ছবি তুলবেন বলে।
আর্টিস্ট ইন-রেসিডেন্সি কর্মসূচির আওতায় তাকে ২৩ দিন থাকতে হবে সাগরে ঐ জাহাজের একজন যাত্রী হিসেবে। একদিন সকাল বেলা নাস্তা খাওয়ার সময় ঐ জাহাজ হানজিন জেনেভা’র ক্যাপ্টেন তাকে জানালেন জাহাজের মালিক কোম্পানি দেউলিয়া হয়ে গিয়েছে।
প্রথমে ব্যাপারটা তিনি বুঝতে পারেন নি। ভেবেছিলেন, মালিক দেউলিয়া হয়েছে তো তাতে তার কী?
জাহাজ কোন একটা বন্দরে এলে তিনি নেমে পড়বেন।
কিন্তু তাকে জানানো হলো এর মানে হলো জাহাজটি কোন আন্তর্জাতিক বন্দরে ভিড়তে পারবে না।
কাউকে জাহাজ থেকে নামতেও দেয়া হবে না।
হানজিন জেনেভা’র ২৫ জন নাবিকের সাথে রেবেকা মসের ফিরে আসার কথা ছিল ১৫ই সেপ্টেম্বর।
কিন্তু এখনও তিনি জানেন না কবে তিনি আবার ডাঙায় পা দিতে পারবেন।
হানজিন জেনেভা’র মালিক দক্ষিণ কোরিয়ার। তাদের রয়েছে কয়েক ডজন জাহাজ।
দেউলিয়া হওয়ার কারণে বন্দরের মাশুল তারা পরিশোধ করতে পারবেন না, এই আশঙ্কায় কোন বন্দর কর্তৃপক্ষ জাহাজগুলিকে কূলে ভিড়তে দেবে না।
মালিকরা এখন চেষ্টা করছেন পরিস্থিতি সামাল দেয়ার জন্য।
কিন্তু ‘হানজিন জেনেভা’ এখনও ঘুরে বেড়াচ্ছে সাগরের গভীরে।
সূত্র : বিবিসি বাংলা
দেউলিয়া জাহাজে আটকা পড়েছেন ব্রিটিশ ফটোগ্রাফার

Be the first to comment on "দেউলিয়া জাহাজে আটকা পড়েছেন ব্রিটিশ ফটোগ্রাফার"