শিরোনাম

দেশের শান্তি-উন্নয়ন-নিরাপত্তার প্রধান শত্রু জঙ্গিবাদ ॥ ইনু

নিউজ ডেস্ক :  জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি বলেছেন, খালেদা জিয়া বারবার প্রমাণ করেছে ‘জঙ্গি আর খালেদা কখনই নয় আলাদা’। খালেদা জিয়া জঙ্গির সঙ্গী। আর বিএনপি জঙ্গি পুনরুৎপাদনের কারখানা।

বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে ঢাকা মহানগর জাসদ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘জঙ্গি নির্মূল ও জঙ্গি সঙ্গী খালেদাকে বর্জন’ শীর্ষক জাসদের জাতীয় প্রচারাভিযান উপলক্ষে এ কর্মসূচীর আয়োজন করা হয়।

ইনু বলেন, যখন দেশের সবাই একমত হয়েছেন যে, দেশের শান্তি-উন্নয়ন-নিরাপত্তার প্রধান শত্রু জঙ্গিবাদ। তখন গণতন্ত্রের অজুহাতে জঙ্গির সঙ্গী খালেদা ও জঙ্গী পুনরুৎপাদনের কারখানা বিএনপিকে পুষে রাখা দেশের জন্য কোনও মঙ্গল বয়ে আনবে না। তাই জঙ্গির সঙ্গী খালেদাকে গণতন্ত্রের লাইসেন্স দেয়া যায় না। জঙ্গির সাথে জঙ্গির সঙ্গী খালেদাকেও বর্জন ও বিদায় করতে হবে।

শেখ হাসিনার নেতৃত্বে একদিকে জঙ্গি মুক্ত নিরাপদ শান্তির বাংলাদেশ গড়ে তোলা এবং দেশকে সমৃদ্ধি ও উন্নয়নের পথে এগিয়ে নেয়ার যুদ্ধ চলছে একথা উল্লেখ করে ইনু বলেন, শেখ হাসিনার নেতৃত্বে যে উন্নয়ন চলছে তার সুফল ঘরে ঘরে পৌঁছে দেয়ার জন্য দুর্নীতি ও বৈষম্যের অবসান করে দেশকে সুশাসন ও সমাজতন্ত্রের পথে এগিয়ে নেয়ার জন্য সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।

ঢাকা মহানগর জাসদ সমন্বয়ক মীর হোসাইন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, জাসদের সহ-সভাপতি এড. হাবিবুর রহমান শওকত, আফরোজা হক রীনা, শফি উদ্দিন মোল্লা, শহীদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আখতার, ওবায়দুর রহমান চুন্নু, আনোয়ারুল ইসলাম বাবু, জাতীয় যুব জোটের সভাপতি রোকনুজ্জামান রোকন, ঢাকা মহানগর পশ্চিম জাসদের সভাপতি মাইনুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ নুরুন্নবী, ঢাকা মহানগর দক্ষিণ জাসদের সাধারণ সম্পাদক এড. মুহিবুর রহমান মিহির, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সভাপতি মুহাম্মদ সামছুল ইসলাম সুমন প্রমুখ।

basic-bank

Be the first to comment on "দেশের শান্তি-উন্নয়ন-নিরাপত্তার প্রধান শত্রু জঙ্গিবাদ ॥ ইনু"

Leave a comment

Your email address will not be published.


*