শিরোনাম

দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক

নিউজ ডেস্ক : দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে এ ফেরি চলাচল শুরু হয় বলে জানা গেছে।

পাটুরিয়া ফেরিঘাট শাখা নৌপুলিশের ইনচার্জ সামছুল আলম জানান, ঘনকুয়াশায় নৌপথের মার্কিং বাতি অস্পষ্ট হয়ে ওঠে। এতে সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে সকাল ৭টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। কুয়াশা কমার পর সকাল ৯টা থেকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। তবে দুই ঘণ্টা ফেরি পারাপার বন্ধ থাকায় নৌরুটের উভয় ঘাটে শতাধিক গাড়ি পারাপারের অপেক্ষায় রয়েছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যাওয়ার কারণে নৌরুটে দুর্ঘটনা এড়াতে সকাল সোয়া ৬টার দিকে ফেরি চলাচল বন্ধ করা হয়। তবে কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় সকাল সাড়ে ৮টার দিকে পুনরায় ফেরি চলাচল শুরু করা হয়েছে।

basic-bank

Be the first to comment on "দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক"

Leave a comment

Your email address will not be published.


*