শিরোনাম

দ্বিতীয় সপ্তাহেও হলিউড বক্স অফিস মাতালো মোয়ানা

নিউজ ডেস্ক :  ডিজনির “মোয়ানা” দ্বিতীয় সপ্তাহেও আভ্যন্তরীণ বক্স অফিস মাতিয়েছে। দ্বিতীয় সপ্তাহে এর আয় ছিল ২৮.৪ মিলিয়ন ডলার।
সিনেমাটি ১০০ মিলিয়ন ডলারের বৈশ্বিক মাইলফলক অতিক্রম করেছে শনিবার। এদিনই সিনেমাটি ২০১৬ সালের জন্য ডিজনির আরেকটি বক্স অফিস বিজয়ী হিসেবে নিজেকে তালিকাভুক্ত করে।
চলতি সপ্তাহে নতুন আর কোনো বড় সিনেমা মুক্তি পায়নি। তবে একটি মাত্র সিনেমা এর সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করার যোগ্য ছিল। সেটি হলো আগেই মুক্তি পাওয়া ওয়ার্নার ব্রাদার্স এর “ফ্যান্টাস্টিক বিস্টস অ্যান্ড হোয়ার টু ফাইন্ড দেম”। সিনেমাটি ১৮.৫ মিলিয়ন ডলারের আয় নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে ছিল।
এই দুটি সিনেমার ওপর নির্ভর করে আরো এক সপ্তাহ হলিউড বক্স অফিস সম্মানজন আয় করবে। এরপর ১৬ ডিসেম্বর মুক্তি পাবে “রোগ ওয়ান: অ্যা স্টার ওয়ারস স্টোরি”। ইতিমধ্যে এর আগে সবচেয়ে বড় ওপেনিংটি হবে প্রাপ্তবয়স্ক হাস্যরসাত্মক সিনেমা “অফিস ক্রিসমাস পার্টি”। তবে সিনেমাটি শুরুতেই বিশাল আয় করবে বলে প্রত্যাশা করা হচ্ছে না।
সূত্র: বিজনেস ইনসাইডার

basic-bank

Be the first to comment on "দ্বিতীয় সপ্তাহেও হলিউড বক্স অফিস মাতালো মোয়ানা"

Leave a comment

Your email address will not be published.


*