শিরোনাম

দ্রুতযান এক্সপ্রেসের লাল-সবুজ ব্রডগেজ কোচ উদ্বোধন

নিউজ ডেস্ক : বিজয় দিবসের দিনে ইন্দোনেশিয়া হতে নতুন আমদানিকৃত লাল-সবুজ কোচ সমন্বয়ে দিনাজপুর-পার্বতীপুর-ঢাকার মধ্যে চলাচল শুরু হলো আন্তঃনগর দ্রুতযান ট্রেন।
দিনাজপুর রেল স্টেশনে শুক্রবার সকাল ৭টায় এ ট্রেনের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি।
এ সময় জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপিসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশে রেলওয়ে পশ্চিম জোনের সর্বাধিক গুরুত্বপূর্ণ এ আন্তঃনগর দ্রুতযান ট্রেনকে মিটার গেজের পরিবর্তে ব্রডগেজ রেলপথে চলাচল শুরু হরেছে।
আন্তঃনগর দ্রুতযান এক্সপ্রেস ট্রেন ২০ কোচ সমন্বয়ে চলাচল করছে। এর মধ্যে এসি শ্লিপিং বাথ ১টি, এসি চেয়ার কোচ ১টি, পাওয়ারকার ১টি, খাবার গাড়ি ১টি, বাকিগুলো হবে শোভন চেয়ার কোচ।
ট্রেনে যাত্রী ভ্রমণ অধিকতর আরামদায়ক বলে জানা গেছে।

basic-bank

Be the first to comment on "দ্রুতযান এক্সপ্রেসের লাল-সবুজ ব্রডগেজ কোচ উদ্বোধন"

Leave a comment

Your email address will not be published.


*