নিউজ ডেস্ক : ঢাকার ধামরাইয়ে বালিয়া ইউনিয়নের বালিয়া গ্রামের ৩০ বছরের এক যুবতীকে ধর্ষণ করার অভিযোগ পাওয়া যায় একই গ্রামের মৃত নকেজ মিয়ার ছেলে দুই সন্তানের জনক জারিফ খানের বিরুদ্ধে। একপর্যায়ে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।
ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য জারিফ খানের স্বজনরা উঠেপড়ে লেগেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এলাকাবাসী ও ভুক্তভোগী যুবতী জানান, তার মা-বাবা, ভাই-বোন কেউ নেই। অন্যের বাড়িতে ঝিয়ের কাজ এবং দু-একটি ছাগল পালন করে সংসার চালান। একদিন ছাগল মাঠে চরাতে গেলে সন্ধ্যায় একটি লেবু বাগানে নিয়ে জারিফ খান তাকে ধর্ষণ করে। এতে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে সে। বিষয়টি আঁচ করতে পেরে অন্যের সাহায্যে কাওয়ালীপাড়া বাজারের একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নিয়ে বাচ্চা নষ্ট করে ফেলে জারিফ খান। গত কোরবানির ঈদের সপ্তাহখানেক আগে কালীঘাট এলাকা থেকে মেয়েটিকে ভয়ভীতি দেখিয়ে একটি ক্ষেতের মধ্যে নিয়ে আবারো ধর্ষণ করে জারিফ। এতে প্রচুর রক্তক্ষরণ হয় এবং অসুস্থ হয়ে পড়েন তিনি।
মেয়েটি জানান, এ দুনিয়াতে তার কেউ নেই। তিনি ভয়ে কারো কাছে কিছু বলেননি। জারিফের বিচার চান তিনি। ইতিমধ্যে চিকিৎসার জন্য শেষ সম্বল দুটি ছাগল বিক্রি করে দিয়েছেন তিনি। এ ঘটনা এলাকায় জানাজানি হয়ে গেলে গত তিন দিন ধরে স্থানীয় মিজানুরের বাড়িতে গ্রাম্য সালিসের ব্যবস্থা করেও জারিফ খানের মামা স্থানীয় ওয়ার্ডের ইউপি সদস্য সুজন খানের মারপ্যাঁচে ব্যর্থ হয় এলাকাবাসী। গতকাল বুধবার রাতে সালিসি বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু সুজন খান বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য কালক্ষেপণ শুরু করে বলে অভিযোগ করেন মেয়েটির সৎ চাচাসহ এলাকাবাসী। এ বিষয়ে সুজন খান বলেন, “আমি আমার ভাগ্নের অপকীর্তির কথা লোকমুখে শুনেছি মাত্র। স্থানীয় মাতব্বর আলিমুর রহমান খান বলেন, “আমরা স্থানীয়ভাবে জারিফ খানকে জরিমানা ধার্য করে মীমাংসা করে দেব যাতে ভবিষ্যতে এ ধরনের কাজ করতে সাহস না পায়। এ বিষয়ে ধামরাই থানার ওসি মোহাম্মাদ রিজাউল হক বলেন, “ধর্ষণের বিষয়ে কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে। ”
এদিকে, গতকাল বুধবার ঢাকার ধামরাইয়ের দ্বিতীয় মহিশাষী গ্রামের হাছেন আলী (৪০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে তার প্রতিবেশী এক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার প্রত্যক্ষদর্শীরা হাছেন আলীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। হাছেন আলী পেশায় একজন বাসচালক।

Be the first to comment on "ধামরাইয়ে প্রতিবন্ধীসহ দুজনকে ধর্ষণ, আটক ১"