শিরোনাম

ধোনি-স্মিথের সঙ্গে খেলার তর সইছে না বেন স্টোকসেরন

নিউজ ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবং বর্তমান অজি অধিনায়ক স্টিভেন স্মিথের সঙ্গে একই ড্রেসিংরুম শেয়ার করতে পারাটাকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন আলোচিত ইংলিশ অল-রাউন্ডার বেন স্টোকস। আইপিএল দশম আসরের নিলাম রেকর্ড সাড়ে ১৪ কোটি রুপিতে এই ‘মাথা গরম’ অল-রাউন্ডারকে দলে টেনেছে রাইজিং পুনে সুপারজায়ান্টস।

পুনে সুপারজায়ান্টসে স্টোকসের সঙ্গী হবেন ধোনি এবং স্মিথ। নিলামের আগের দিন ধোনিকে পুনের অধিনায়কত্বে পদ হারাতে হয়েছে। তার জায়গায় দলকে নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ। এ বিষয়ে ধোনির কোনো মন খারাপ কিংবা অভিযোগের কথা শোনা যায়নি। জানা গেছে, ফ্র্যাঞ্চাইজির ঊর্ধ্বতনদের সঙ্গে যোগাযোগ রক্ষা না করায় ধোনিকে সরানো হয়েছে। এমতাবস্থায় এই দুই তারকার সঙ্গে যুক্ত হচ্ছেন আরেক তারকা বেন স্টোকস।

নিজের অনুভূতি সম্পর্কে স্টোকস বলেন, “ধোনি ও স্মিথের সাথে খেলতে মুখিয়ে আছি আমি। ধোনি বিশ্বসেরা খেলোয়াড়। স্মিথও তাই। দুজনের সাথে ড্রেসিংরুম শেয়ার করাটা দারুণ হবে। ”

নিলামে নিজের দর দেখে চোখ ছানাবড়া স্টোকসের, “এটি জীবন বদলে দেওয়া অংক। এ ব্যাপারে বলার কোনো ভাষা নেই। রাত সাড়ে ৩টায় অ্যালার্ম দিয়ে আইপিএলের নিলাম দেখতে উঠেছিলাম। লাইভ স্ট্রিমিংয়ে সমস্যা হওয়ায় টুইটারে দেখি। আমার নিলাম শেষে ঘুমিয়ে পড়ি।

basic-bank

Be the first to comment on "ধোনি-স্মিথের সঙ্গে খেলার তর সইছে না বেন স্টোকসেরন"

Leave a comment

Your email address will not be published.


*