শিরোনাম

নড়াইলে জুলাই পদযাত্রা ও পথসভায় সাংগঠনিকভাবে আমাদের শক্তিশালী হতে হবে: হাসনাত আব্দুল্লাহ

Oplus_131072

নিউজ ডেস্ক॥ দলকে শক্তিশালী করতে সবার প্রতি আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিনাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আমাদের সাংগঠনিকভাবে শক্তিশালি হতে হবে। উপজেলা, ইউনিয়ন থেকে দলকে ওয়ার্ড পর্যায়ে সাজাতে হবে।

শনিবার (২৫ জুলাই) বিকেলে নড়াইল জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজনে জুলাই পদযাত্রা ও পথসভায় শহরের পুরাতন বাসটার্মিনালের মুক্ত মঞ্চে অনুষ্ঠিত সভায় তিনি এসব কথা বলেন। এসময় জেলা এনসিপির সদস্য সচিব মাহমুদা সুলতানা রিমি’র পাশে থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানান হাসনাত আব্দুল্লাহ।

হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা চাল-গম চুরি করি, টিন চুরি করি, ঘুষ খাই। আর ভোটের আগের রাতে ভোটাররা বসে থাকে ভোট চুরি করে বিক্রির জন্য।
আমাদের সাংগঠনিকভাবে শক্তিশালী হতে হবে। আগামী দিনের লড়াই হবে ন্যায়-অন্যায়ের।
তিনি আরও বলেন, ভোটের সময় আমরা ভোর রাত পর্যন্তু বসে থাকি, কোন প্রার্থী কখন আসে টাকা দেওয়ার জন্য। কেউ আসলে ঘরের মধ্যে থেকে ভিতরে দশজন আছে বলা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।

সভায় নড়াইল জেলার প্রস্তাবিত যুবশক্তির আহবায়ক আব্দুর রহমান মেহেদী’র পরিচালনায় সভাপতিত্ব করেন জেলা আহ্বায়ক কৃষিবিদ মুন্সী জাহিদুল ইসলাম। এসময় আরও বক্তব্য রাখেন, নড়াইল জেলা এনসিপি’র সদস্য সচিব মাহমুদা সুলতানা রিমি, এনসিপি’র কেন্দ্রীয় যুগ্ম-আহ্বায়ক আলী হাসান জুবায়ের, যুগ্ম-আহ্বায়ক সরোয়ার তুষার, যুগ্ম-আহ্বায়ক ও সংরক্ষিত সংসদ সদস্য ডাক্তার মাহমুদা মিতু, এনসিপির খুলনা বিভাগীয় প্রধান ফরিদুল হক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নড়াইল জেলা এনসিপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক এসএম সাইফুজ্জামান, সিনিয়র যুগ্ন সদস্য সচিব মো: শাহজাহান খান সাজু, যুগ্ন সদস্য সচিব রফিকুল ইসলাম পিকুল, ইঞ্জি: সোহাগ হোসেন, সাংগঠনিক সম্পাদক এসএম ইরফানুল বারী, সহ সাংগঠনিক সম্পাদক কাজী ইয়াজুর রহমান বাবু, প্রচার সম্পাদক মো: আশিক মোল্যা, সদস্য মো: মিজানুর রহমান জিরু, মো: শাহান সরদার, সরদার ইমরুল ইসলাম, মো: আনিসুর রহমান, মো: সাইফুল ইসলাম ও মো: রাহিদ খান প্রমুখ।

এনসিপির যুগ্ম-আহ্বায়ক ও সংরক্ষিত সংসদ সদস্য ডাক্তার মাহমুদা মিতু বলেন, জুলাই আন্দোলনের সময় হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে। কয়েক হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছেন। সে সময়ে এমন কোনো মা বোন ছিলনা যে নারকীয় হত্যাকান্ড দেখে চোখে পানি আসে নাই। আর এখন একটি দল ক্ষমতায় এসে ফ্যাসিবাদী শাসনামলের মত আচারণ শুরু করেছে। তারা জুলাই আন্দোলনকে ভুলে যেতে বসেছে।

গণভোটের প্রসঙ্গ টেনে বিএনপি’র উদ্দেশে তিনি বলেন, তারা স্বীকার করছে যে ক্ষমতায় আসার জন্য তখন জুলাই আন্দোলন ও গণভোটের দাবি মেনে নিয়েছিল। স্বৈরাচারী হলে এদেশের মানুষ আবারও রাস্তায় নেমে আসবে, তখন পালাবার পথ পাবেন না। দেশের ৭০ ভাগ মানুষের গণভোটের রায়কে মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান এই সংসদ সদস্য।

এনসিপির যুগ্ম-আহ্বায়ক সরোয়ার তুষার শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, কোন গায়েবি গুহায় বসে থেকে বাংলাদেশের মানুষের প্রতি হুংকার দিচ্ছেন? আপনি যখন ছিলেন আপনার চোখে চোখ রেখে বুকের সিনা টান টান করে আমরা রাজপথে নেমেছি, আন্দোলন করেছি, গুলি করে আমাদের দমাতে পারেনি আর এখন গুহার মধ্যে থেকে আমাদের ভয় দেখিয়ে লাভ নেই। আপনি আসলে এয়ারপোর্ট থেকে আপনাকে সরাসরি কারাগারে নিয়ে যাওয়া হবে। মানবতাবিরোধী অপরাধে আপনার ফাঁসি রায় কার্যকর করা হবে।

basic-bank

Be the first to comment on "নড়াইলে জুলাই পদযাত্রা ও পথসভায় সাংগঠনিকভাবে আমাদের শক্তিশালী হতে হবে: হাসনাত আব্দুল্লাহ"

Leave a comment

Your email address will not be published.


*