শিরোনাম

নতুন প্রেমিকাকে নিয়ে ‘স্বেচ্ছায়’ জনসমক্ষে রোনালদো

নিউজ ডেস্ক : নারীভক্তের যেমন অভাব নেই তেমনই একের পর এক প্রেম করে চলছেন সিআর সেভেন। তার নতুন প্রেমিকার নাম জর্জিয়া রদ্রিগেজ সেটা সবার জানা।

এর আগে কয়েকবার পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েছেন তারা। কিন্তু এবার স্বেচ্ছায় নতুন প্রেমিকা আর ৬ বছর বয়সী পুত্র রোনালদো জুনিয়রকে সাথে নিয়ে হাজির হলেন ফিফার বর্ষসেরা ফুটবলার অ্যাওয়ার্ডের মঞ্চে।
পুরো অনুষ্ঠান জুড়েই দুজনের দুষ্টু মিষ্টি রোমান্স চলল। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের টান টান উত্তেজনা মোটেও প্রভাব ফেলতে পারেনি দুজনের রোমান্সে। এর একটা কারণ হতে পারে, ব্যালন ডি’অর জয়ের পর মোটামুটি সবাই ধারণা করেছিলেন যে বর্ষসেরার মুকুট উঠছে রোনালদোর মাথাতেই। ফুটবল জাদুকর লিওনেল মেসিও সম্ভবত ব্যাপারটি অনুমান করেছিলেন। তাই আসেননি অ্যাওয়ার্ড গিভিং অনুষ্ঠানে। তবে উপস্থিত ছিলেন অপর তারকা আন্তনিও গ্রিজম্যান।

এর আগে ৫ বছর প্রেমের পর মডেল ইরিনা সায়েকের সাথে বিচ্ছেদ ঘটেছিল রোনালদোর। গতবছরের শেষ দিকে রোনালদোর নতুন প্রেমিকার সন্ধান পায় পাপারাজ্জিরা। সান্তিয়াগো স্টেডিয়ামে রিয়েল মাদ্রিদের খেলায় তাকে দেখা যেত। এদিকে জুনিয়র রোনালদো তার বাবার নতুন সঙ্গীনিকে বেশ পছন্দ করেছে। তিনজনের বেশ জমে গেছে। জুরিখের সেই রাতে যখন ঘোষণা হলো রোনালদোর নাম, তখন প্রেমিকার ঠোঁটে চুমু খেয়েই মঞ্চে উঠলেন সিআর সেভেন। এরপর তিনজনে মিলে ফটোসাংবাদিকদের আবদার রাখলেন হাসিমুখেই।

basic-bank

Be the first to comment on "নতুন প্রেমিকাকে নিয়ে ‘স্বেচ্ছায়’ জনসমক্ষে রোনালদো"

Leave a comment

Your email address will not be published.


*