শিরোনাম

নতুন ‘মিস্টার ইন্ডিয়া’ হর্ষবর্ধন!

নিউজ ডেস্ক : প্রথম ছবি ‘মির্জা’ বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারিনি। কিন্তু এত সহজে কি হাল ছাড়ার পাত্র নয় হর্ষবর্ধন। তাই প্রথম ছবির পারফরম্যান্স ভুলে নয়া উদ্যোগে কাজ শুরু করতে চান অনিল কাপুরপুত্র। আর এবার রীতিমতো বাবার কাঁধে কাঁধ মিলিয়ে বলিউড মাতানোর প্রস্তুতি নিচ্ছেন তিনি। কোন সরকারি ঘোষণা না থাকলেও, শোনা যাচ্ছে অনিল কাপুরের বিখ্যাত ছবি ‘মিস্টার ইন্ডিয়া’-র সিক্যুয়েলে মুখ্য চরিত্রে দেখা যেতে পারে হর্ষবর্ধনকে।

গত কয়েকদিন আগেই ‘মিস্টার ইন্ডিয়া’ ছবির পরিচালক বনি কাপুর জানিয়ে দিয়েছিলেন বলিউড সুপার হিট ছবিটির একটি সিক্যুয়েল তৈরির কথা ভাবছেন তিনি। আর এই ঘোষণার পর থেকেই যে প্রশ্ন সকলের মধ্যে ঘোরাফেরা করছে, তা হল, কাকে দেখা যাবে ‘মিস্টার ইন্ডিয়ার’-র চরিত্রে।

শোনা যাচ্ছে বনি কাপুরের এই স্কাই-ফাই ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে হর্ষবর্ধনকে। পাশাপাশি, শোনা যাচ্ছে ছবিতে অনিল কাপুরও হর্ষবর্ধনের বাবার চরিত্রে অভিনয় করবেন।

basic-bank

Be the first to comment on "নতুন ‘মিস্টার ইন্ডিয়া’ হর্ষবর্ধন!"

Leave a comment

Your email address will not be published.


*