শিরোনাম

নতুন রেকর্ডের পথে রোনালদো

নিউজ ডেস্ক : ক্রিস্তিয়ানো রোনালদো দারুণ এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছেন। আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে গুরুত্বপূর্ণ এ ম্যাচে মাত্র দুটি গোল করলেই তাদের বিপক্ষে রিয়াল মাদ্রিদের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড স্পর্শ করবেন পর্তুগিজ ফরোয়ার্ড। শনিবার আতলেতিকোর মাঠ ভিসেন্তে কালদেরনে বাংলাদেশ সময় রাত পৌনে দুইটায় শুরু হবে ম্যাচটি।

এর আগে আতলেতিকোর বিপক্ষে এ পর্যন্ত রিয়ালের হয়ে সর্বোচ্চ ১৭টি করে গোল করেছেন আলফ্রেদো দি স্তেফানো ও সান্তিয়াগো বের্নাবেউ। ২৫ ম্যাচে ১৫ গোল করে তাদের খুব কাছেই চলে এসেছেন রোনালদো।

চলতি মৌসুমে ক্লাবের হয়ে এখনও অবশ্য নিজেকে পুরোপুরি মেলে ধরতে পারেননি রোনালদো। এ মৌসুমে রিয়ালের হয়ে সব প্রতিযোগিতা মিলে এখন পর্যন্ত ১২ ম্যাচে ৭ গোল করেছেন রোনালদো। শনিবার প্রতিপক্ষের মাঠে রেকর্ডটি গড়তে তিন বারের বর্ষসেরা ফুটবলারকে তার সতীর্থরা প্রয়োজনীয় শক্তি জোগাবে বলে বিশ্বাস জিনেদিন জিদানের। শুক্রবার সংবাদ সম্মেলনে কোচ জিদান বলেন, “রোনালদো সব সময় বেশি চায়। তবে কোনো দু:শ্চিন্তা নেই। আমি চাই, রোনালদো সবসময় প্রস্তুত থাকুক।”

আর রোনালদো গোল পেলে তার দলের জন্যও তা হবে দারুণ ব্যাপার। লা লিগায় আতলেতিকোর বিপক্ষে শেষ ৬ ম্যাচের একটিতেও জেতেনি রিয়াল; চারটিতে হেরেছে তারা ও দুটি ড্র হয়েছে। অবশ্য এর মাঝে চ্যাম্পিয়ন্স লিগে দুবার ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই দল। যার প্রতিটিতেই আতলেতিকোকে হারিয়ে শিরোপা নিশ্চিত করে রিয়াল।

 

basic-bank

Be the first to comment on "নতুন রেকর্ডের পথে রোনালদো"

Leave a comment

Your email address will not be published.


*