শিরোনাম

নাইজেরিয়ায় চার্চের ছাদ ধসে বহু হতাহত

নিউজ ডেস্ক : নাইজেরিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলে একটি চার্চের ছাদ ধসে বহু হতাহতের ঘটনা ঘটেছে। দেশটির প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি গতকাল শনিবার এ কথা জানিয়েছেন।

সরকারি গণমাধ্যম বলছে, নিহতের সংখ্যা ২০০ ছাড়াতে পারে।
এএফপির খবরে জানা যায়, দুর্ঘটনার সময় নাইজেরিয়ার আকওয়া ইবোম রাজ্যের রাজধানী ইয়োর ওই চার্চে প্রার্থনা করতে অনেকে ভিড় করেছিল। স্থানীয় গণমাধ্যম বলছে, ধসে পড়া ছাদটির নির্মাণকাজ চলছিল। সরকারি গণমাধ্যম নাইজেরিয়ান নিউজ এজেন্সি বলছে, ৫০ থেকে ২০০ জন নিহত হতে পারে।

basic-bank

Be the first to comment on "নাইজেরিয়ায় চার্চের ছাদ ধসে বহু হতাহত"

Leave a comment

Your email address will not be published.


*