শিরোনাম

নাটকীয়ভাবে সৌরভের কাঁধে দেশের নেতৃত্ব তুলে দেন ধোনি

নিউজ ডেস্ক : সময়টা ২০০৮। উত্তপ্ত ইডেন চত্বর।

কলকাতা রাগে ফুঁসছে। নাগপুরে আনুষ্ঠানিক শেষ টেস্ট খেলতে নেমেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। দেশ জুড়ে সৌরভ অনুরাগীদের চোখে জল। ১৯৯৬ সালে লর্ডসে রাজকীয় উত্থান। অভিষেকেই সেঞ্চুরি। দেশের এত কাছের, এত প্রিয় অধিনায়ক শেষ টেস্ট খেলতে নামছেন দুই দিনের ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে! এমন দিনও দেখার ছিল? কিন্তু সেদিন অস্ট্রেলিয়ার যখন ৯ নম্বর উইকেট পড়ে যায়, এক অভূতপূর্ব ঘটনার সাক্ষী ছিল দেশ। ১০ মিনিটের জন্য সৌরভের হাতে নেতৃত্ব তুলে দেন মহেন্দ্র সিং ধোনি। চিত্রনাট্যও হয়ত এতটা নাটকীয় নয়, যেভাবে ঘটেছিল ঘটনাটি। এমনই ছিলেন মাহি। BCCI থেকে প্রকাশিত ধোনির ভিডিওতে ফের প্রকাশ্যে এলো সেই ঘটনা।
গ্রেগ চ্যাপেলের ই-মেইল কাণ্ড থেকে শুরু করে ভারতীয় ক্রিকেট তখন অন্তর্কলহে জর্জরিত। ২০০৭ বিশ্বকাপে জঘন্যভাবে বিদায় নিয়েছে দেশ। এমন সময়ে ভারতীয় ক্রিকেটে একটা সুখবর আসে। সেই সুখবর নিয়ে আসেন মহেন্দ্র সিং ধোনি। দেশটিতে প্রথমবার আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন। ঘুরে দাঁড়ানোর অস্ত্র পেয়ে যায় বোর্ড। অনিল কুম্বলের পরে দেশের টেস্ট অধিনায়ক নির্বাচিত হন মাহি। সৌরভের গদি তখন টলমল। বিদায়ি টেস্ট খেলার জন্য ভারতীয় দলে ডাক পান মহারাজ। সমর্থকদের অভিযোগ ছিল, ধোনির চক্রান্তে বাদ পড়েছেন সৌরভ। কিন্তু সেসব ধারণা যে কতটা ভুল, সেটা প্রমাণ করে দেন মাহি।

সেদিন গোটা টিম পরে নেমেছিল। মাঠে আগে পা দিয়েছিলেন সৌরভ। টেস্ট জয় ও বিদায়ের আগে ১০ মিনিট নেতৃত্ব দিয়েছিলেন সৌরভ। পরে এই ঘটনা মনে করতে গিয়ে সৌরভ বলেন, “আমি আশা করিনি এম এস ধোনি আমাকে পাঁচ ওভারের জন্য নেতৃত্ব ছেড়ে দেবে। খেলা প্রায় শেষ হয়ে এসেছে। আমি হতাশ হতে শুরু করেছিলাম। কিন্তু মাহি আমার কাঁধে হাত রাখে। আমি প্রথম এক ওভার কিছু বুঝতেই পারিনি, কী চলছে। ” একেই বোধ হয় বলে স্পোর্টসম্যান স্পিরিট। একেই বলে মানবিকতা। ভারতীয় দলে যার নেতৃত্বে খেলা শুরু করেছিলেন, তাকে এভাবেই শ্রদ্ধা জানিয়েছিলেন মাহি। তাই হয়ত সৌরভকে পেরিয়ে দেশের সেরা অধিনায়ক হয়েছেন ক্যাপ্টেন কুল।

basic-bank

Be the first to comment on "নাটকীয়ভাবে সৌরভের কাঁধে দেশের নেতৃত্ব তুলে দেন ধোনি"

Leave a comment

Your email address will not be published.


*