নিউজ ডেস্ক : নাশকতার আতঙ্ক ছড়াল কলকাতা বিমানবন্দরে। সোমবার রাতে কলকাতা বিমানবন্দর উড়িয়ে দেওয়ার হুমকি ফোন আসে লালবাজারে। ফোন পাওয়ার পর থেকেই বিমানবন্দর এলাকায় চিরুণি তল্লাশি শুরু করে সিআইএসএফ। রাতভর স্নিফার ডগ নিয়ে ব্যাপক তল্লাশি চালানোর পর সকালেও জারি রয়েছে তল্লাশি।
লালবাজার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত দেড়টা নাগাদ ৩৬১৫১৮৮৩৭১ নম্বর থেকে একটি হুমকি ফোন আসে পুলিশ কন্ট্রোল রুমে। অজ্ঞাত পরিচয় এক পুরুষ কণ্ঠ জানায়, আর্শাদ নামে এক জন দমদম বিমানবন্দর উড়িয়ে দেওয়ার ছক করেছে। এই ফোন পাওয়ার পর থেকেই বিমানবন্দর কার্যত নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ফেলা হয়। বিমানবন্দরে আসা সমস্ত গাড়ি থামিয়ে চালানো হয় তল্লাশি। যাত্রীদের তল্লাশি করা হয়। তবে এখনও পর্যন্ত সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।
হুমকি ফোনের নম্বর খুঁজে বের করে সেটি কোথা থেকে এসেছিল তা জানার চেষ্টা করছে পুলিশ।
সূত্র : আনন্দবাজার পত্রিকা
নাশকতার আতঙ্ক ছড়াল কলকাতা বিমানবন্দরে

Be the first to comment on "নাশকতার আতঙ্ক ছড়াল কলকাতা বিমানবন্দরে"