শিরোনাম

নাসিক নির্বাচন: শেষ মূহুর্তের প্রাচরণায় ব্যস্ত প্রার্থীরা

নিউজ ডেস্ক :  আজ রাত ১২টায় শেষ হচ্ছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের সকল ধরনের প্রচার-প্রচারণা। তাই সকাল থেকেই মাঠে নেমেছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা।

সকাল নয়টায় ১৬ নম্বর ওয়ার্ডেল দেওভোগ থেকে শেষ মূহুর্তের গণসংযোগ শুরু করেছেন আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভী। অন্যদিকে, বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন খান ১৪ নম্বর ওয়ার্ডের ভূইয়া বাগ থেকে তার গণ সংযোগ শুরু করেন। অন্য মেয়র প্রার্থী ও কাউন্সিলর প্রার্থীরাও শেষ বারের মতো যাচ্ছেন ভোটারদের কাছে।

গনসংযোগকালে ডা. সেলিনা হায়াত আইভী বলেন, নৌকা প্রতীকে যেভাবে গণজোয়ার সৃষ্টি হয়েছে তাতে জয়ের ধারাবাহিকতা বজায় থাকবে। তিনি আরো বলেন, গত মেয়াদে আমি অনেক গুলো কাজ শুরু করেছি। এবার নির্বাচিত হলে অসমাপ্ত কাজ গুলো শেষ করতে পারবো।

বিএনপি প্রার্থী সাখাওয়াত গণসংযোগকালে বলেন, নাসিক নির্বাচনে সিটির বাসী মনে যে আগ্রহের সৃষ্টি হয়েছে তাতে ভোটাররা সুষ্ঠভাবে ভোট দিতে পারলে ধানের শীষ মার্কার বিজয় হবে। বিগত সময়ে সিটির করপোরেশনের যে উন্নয়ন হয়েছে। তা অপ্রতুল। সামনে দিনগুলোতে নগরবাসীকে উন্নয়নের জন্য ধানের শীষে ভোট দেয়ার আহবান করেন সাখাওয়াত।

গত ৫ ডিসেম্বর মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হয়। এরপর থেকে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীসহ মোট পাঁচ মেয়র প্রার্থী এবং সাধারণ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৯৬ কাউন্সিলর প্রার্থী নির্বাচনী মাঠ চষে বেড়িয়েছেন।

এদিকে এই প্রথম দলীয় প্রতীকে মেয়র নির্বাচন হওয়ায় আওয়ামী লীগ প্রার্থী ডা. আইভী ও বিএনপির প্রার্থী সাখাওয়াতের পক্ষে তাদের রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতারা ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে তাদের প্রার্থীদের পক্ষে নানামুখি প্রচারণা চালান। আজ থেকে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করায় তারাও আর প্রচার-প্রচারণা চালাতে আসতে পারবেন না।

 

basic-bank

Be the first to comment on "নাসিক নির্বাচন: শেষ মূহুর্তের প্রাচরণায় ব্যস্ত প্রার্থীরা"

Leave a comment

Your email address will not be published.


*