শিরোনাম

নাসিক নির্বাচনে ভোট দিলেন আইভি

নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনে ভোট দিয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভি। সকাল ৯টা ২২মিনিটে ভোট দিতে শিশুবাগ বিদ্যালয়ের ভোটকেন্দ্রে প্রবেশ করেন তিনি।

আজ সকাল সাড়ে ৯টায় তিনি তার ভোটাধিকার প্রয়োগ করেন। এর আগে সকাল ৯টার দিকে বাসা থেকে বের হন। নারায়ণগঞ্জের দেওভোগের আলী আহামাদ চুনকা সড়কের ১৭৯/২ নম্বর বাড়ি থেকে বের হয়ে মাজার জিয়ারত করে ভোট দিতে যান তিনি।
ব্যাপারীপাড়ায় শিশুবাগ বিদ্যালয়ে কেন্দ্রে ভোট দিতে যান আইভী। এই কেন্দ্রে ভোট দিতে আসা তার সমর্থক ভোটারদের অনেককেই নৌকা প্রতীক আঁকা বিশেষ মাফলার পরতে দেখা গেছে। এই কেন্দ্রে ভোট দিতে আসা শারীরিক প্রতিবন্ধী ভোটার রুমা (৪০) বলেন, আইভী আপাকে ভোট দেবো। এসব কেন্দ্রে ঝামেলা দেখবেন কী করে, এখানে আইভী আপা আসবেন।

basic-bank

Be the first to comment on "নাসিক নির্বাচনে ভোট দিলেন আইভি"

Leave a comment

Your email address will not be published.


*