শিরোনাম

নাসিরনগরের জেলের ঘরে আগুনের ঘটনায় মামলা

নিউজ ডেস্ক : নাসিরনগরে এক হিন্দু জেলের জাল রাখার ঘরে আগুন দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। ক্ষতিগ্রস্ত ছোট্টু লাল দাস রবিবার রাতে অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে নাসিরনগর থানায় এ মামলা দায়ের করেন বলে ওসি আবু জাফর জানান। রবিবার ভোরে উপজেলা সদরের পশ্চিমপাড়ায় ছোট্টু লাল দাসের বাড়ির জাল রাখার ঘরে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়।

আগুনে জাল পুড়ে গেলেও ঘরের বড় কোনো ক্ষতি হয়নি বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এদিকে, নাসিরনগরসহ সম্প্রতি দেশের বিভিন্ন জায়গায় সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ-প্রতিবাদ চলছেই। অবিলম্বে হামলাকারীদের আটক করে বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।

প্রসঙ্গত, গত ৩০ অক্টোবর ফেসবুকে ধর্মীয় অবমাননার অভিযোগ তুলে নাসিরনগরে ১৫টি হিন্দু মন্দির ও অন্তত দেড় শ বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এর পরপরই দেশের বিভিন্ন স্থানে মন্দিরে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে, দেশজুড়ে যার ব্যাপক সামলোচনা হয়। এ ঘটনার জেরে পাশের জেলা হবিগঞ্জের মাধবপুরেও দুটি মন্দিরে হামলা হয়। ওই ঘটনার পাঁচ দিন পর গত ৪ নভেম্বর ভোররাতে নাসিরনগর সদরের কয়েকটি বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে কয়েকটি বাড়ির রান্নাঘর ও গোয়ালঘরসহ একটি পূজার ঘর পুড়ে যায়।

basic-bank

Be the first to comment on "নাসিরনগরের জেলের ঘরে আগুনের ঘটনায় মামলা"

Leave a comment

Your email address will not be published.


*