শিরোনাম

নাসিরনগর হামলায় ইউপি সচিবসহ আটক ২

নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুপল্লীতে হামলার ঘটনায় হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান আখিঁর ব্যক্তিগত সহকারী উত্তম কুমার দাস (২৫) ও হরিপুর ইউনিয়ন পরিষদের সচিব মনোরঞ্জন দেবনাথকে (৪০) আটক করেছে পুলিশ। রবিবার রাতে তাদেরকে আটক করা হলেও আজ সোমবার সকালে বিষয়টি জানাজানি হয়।

নাসিরনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর জানান, হরিপুর গ্রাম থেকে হরিপুর ইউনিয়ন পরিষদ সচিব মনোরঞ্জন দেবনাথ ও ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের আনন্দবাজার থেকে উত্তম কুমার দাসকে জিজ্ঞাসবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। তিনি আরও জানান, নাসিরনগর হামলায় সন্দেহভাজন জড়িত হরিপুর ইউপি চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান আখিঁর সঙ্গে মনোরঞ্জন ও উত্তমের যোগাযোগ রয়েছে। আখিঁর অবস্থান সম্পর্কে জানতেই তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

basic-bank

Be the first to comment on "নাসিরনগর হামলায় ইউপি সচিবসহ আটক ২"

Leave a comment

Your email address will not be published.


*