শিরোনাম

নাসির কার জায়গায় খেলবেন, প্রশ্ন বিসিবি সভাপতির

নিউজ ডেস্ক : নাসির কার জায়গায় খেলবেন- এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। বেশ কয়েকটি ম্যাচ ধরে মূল একাদশে জায়গা মিলছে না এই অলরাউন্ডারের। তার জায়গায় যাদেরকে নেয়া হচ্ছে, ব্যাটে- বলে তারাও মেটাতে পারছেন না পরিস্থিতির দাবি। ফলে নাসিরকে দলে নিতে এক রকম আন্দোলনই চলছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সাধারণ সমর্থক পর্যায়ে।
ইংল্যান্ডের কাছে জিততে জিততে হেরে যাওয়ার নাসিরকে দলে নেয়ার দাবি আরো জোরালো হয়েছে। এর মধ্যেই বিসিবি প্রধানকে জিজ্ঞেস করা হলো তার বিষয়ে। সভাপতি উত্তর দিলেন প্রশ্ন করে; কার জায়গায় খেলবে নাসির?

বোর্ড প্রধান বলেন, ‘নাসিরকে দলে নিতে হলে বাদ দিতে হবে মোশাররফ রুবেলকে। ইংল্যান্ডের মতো বড় দলের বিপক্ষে এটা ঝুঁকিপূর্ণ হয়ে যায়। আর মোশাররফকে দলে নেয়া হয়েছে বোলার হিসেবে। তার কাছে আমাদের আর কোনো চাওয়া নেই।’

মোশাররাফকে যে কারণে নেয়া হয়েছে বলে দাবি করেছেন বোর্ড প্রধান, সেই কাজটাও তো ভালোভাবে করতে পারলেন না এই বোলার। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে তিন ওভারে ২৪ রান দিলেও কোনো উইকেট পাননি তিনি। পরে তাকে আর বোলিংয়েও আনেননি মাশরাফি।

নাজমুল হাসান পাপনের কথায় মনে হয়েছে, নাসিরকে হয়তো মূল একাদশে ফিরতে আরো অপেক্ষাই করতে হবে। কিন্তু সেই অপেক্ষাটা কতোদিনের, সেটাই এখন বড় প্রশ্ন।

basic-bank

Be the first to comment on "নাসির কার জায়গায় খেলবেন, প্রশ্ন বিসিবি সভাপতির"

Leave a comment

Your email address will not be published.


*