শিরোনাম

নিউইর্য়কে গুলিতে মসজিদের ইমামসহ দুইজন বাংলাদেশী নিহত

 

নিউজ ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি মসজিদের ইমামসহ দুইজন বাংলাদেশীকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত সন্ত্রাসী। নামায শেষে হেটে এ সময় তারা বাড়িতে ফিরছিলেন।

হত্যাকাণ্ডের ঘটনায় বিক্ষোভ করেছে নিউইয়র্কে বসবাসকারী বাংলাদেশীরা।

নিউইয়র্কের কুইন্স এলাকায় দুর্বৃত্তের গুলিতে যে দুইজন বাংলাদেশী নিহত হয়েছেন, তাদের একজন স্থানীয় একটি মসজিদের ইমাম ছিলেন এবং অপরজন তারই সহকারী ছিলেন বলে জানা গেছে।

নিহত ইমাম, ৫৫ বছর বয়সী মাওলানা আলাউদ্দিন আকঞ্জি দুই বছর আগে বাংলাদেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে যান। স্থানীয় একটি মসজিদের ইমামতি করতেন তিনি।

স্থানীয় সংবাদ মাধ্যম বলছে, তারা মিয়া নামের ৬৪ বছর বয়সী নিহত অপর বাংলাদেশীও ঐ মসজিদে তার সহকারী ছিলেন।

পুলিশ জানিয়েছে, কুইন্সের আল ফুরকান জামে মসজিদ থেকে যোহরের নামায শেষে ফিরছিলেন তারা।

শনিবার স্থানীয় সময় দুপুর একটা পঞ্চাশ মিনিটে অজ্ঞাত এক সন্ত্রাসী পেছন থেকে তাদের মাথায় গুলি করে। প্রত্যক্ষদর্শীরা এক ব্যক্তিকে বন্দুক হাতে সেই স্থান থেকে পালিয়ে যেতে দেখেছে বলে জানা গেছে। ইমাম আকঞ্জি ঘটনাস্থলে নিহত হন, অপরজন হাসপাতালে মারা যান।

পুলিশ বলছে, ধর্মীয় বিশ্বাসের কারণে তাদেরকে হত্যা করা হয়েছে ‘এমন কোন ইঙ্গিত তারা পাননি’।

ঘটনার পরপর ওজোন পার্ক এলাকা থেকে অস্ত্র হাতে এক ব্যক্তিকে পালিয়ে যেতে দেখা গেছে। তবে এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।

পুলিশ বলছে সন্দেহভাজন ঐ ব্যক্তি ‘মাঝারি বর্ণের’।

‍পুলিশ এই হত্যাকাণ্ডের কোন কারণ সম্পর্কে কিছু জানতে পারেনি। যদিও স্থানীয় মুসলিমরা ঘটনাস্থলে জড়ো হয়ে বিক্ষোভ করেছেন এবং ধর্মীয় ঘৃণা থেকেই এই হত্যাকাণ্ড বলে তারা দাবি করেছেন। মিল্লাত উদ্দিন নামের একজন বলছেন, এ ঘটনার পর নিজেকে তার অনিরাপদ বলে মনে হচ্ছে। এটি তাদের চলাচলের জন্য হুমকি তৈরি করছে বলেও তিনি মনে করেন।

নিউ ইয়র্কে বাংলাদেশী সম্প্রদায়ের অনেকে ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভ করেছেন। এসময় অনেককে ‘আমরা বিচার চাই’ স্লোগান দিতে দেখা যায়।

সূত্র : বিবিসি বাংলা

basic-bank

Be the first to comment on "নিউইর্য়কে গুলিতে মসজিদের ইমামসহ দুইজন বাংলাদেশী নিহত"

Leave a comment

Your email address will not be published.


*