শিরোনাম

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিল ইংলিশ

নিউজ ডেস্ক : গতকাল সোমবার দেশটির প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নিউজিল্যান্ডের সমাজবাদী রক্ষণশীল অর্থমন্ত্রী ও উপ-প্রধানমন্ত্রী বিল ইংলিশ। তিনি সাবেক প্রধানমন্ত্রী জন কি’র স্থালাভিষিক্ত হয়েছেন।

গত সপ্তাহে আকস্মিকভাবে জন কি প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেন।
বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়েছে, বিল ইংলিশ ওয়েলিংটনের গভর্নমেন্ট হাউসে শপথ নেন। এছাড়া উপ-প্রধানমন্ত্রী হিসেবে সামাজিক গৃহায়ণমন্ত্রী পলা বেনেটের নাম ঘোষণা করা হয়েছে।

দেশটির ক্ষমতাসীন ন্যাশনাল পার্টির ককাসের এক বৈঠকে আনুষ্ঠানিকভাবে বিল ইংলিশকে প্রধানমন্ত্রী ও পলা বেনেটকে উপ-প্রধানমন্ত্রী করা হয়।

প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর প্রথম ভাষণে বিল ইংলিশ বলেন, তিনি একদল শক্তিশালী এমপি ও দেশের উন্নয়নে বিভিন্ন ধারণা বাস্তবায়নের নেতৃত্ব দেবেন। তিনি বেনেটকে সুদর্শন, সুদক্ষ ও কর্মক্ষম বলে উল্লেখ করেন।

এ ছাড়াও এক টুইটার বার্তায় ইংলিশ বলেন, প্রধানমন্ত্রী নির্বাচিত হতে পেরে তিনি উৎফুল্ল ও বিনয়ী।

এ ব্যাপারে ন্যাশনাল পার্টির প্রেসিডেন্ট পিটার গুডফেলো বলেন, ইংলিশ ও বেনেট তাদের কর্মকাণ্ডের মাধ্যমে দেশের গুরুত্বপূর্ণ নেতায় পরিণত হবেন বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি আরো বলেন, তাদের সুদৃঢ় নেতৃত্বে নিউজিল্যান্ড আরো সামনের দিকে এগিয়ে যাবে।

বিল ইংলিশ ১৯৯০ সালে পার্লামেন্ট সদস্য হন এবং এরপর তিনি শিক্ষা, স্বাস্থ্য ও অর্থ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, গত সপ্তাহে দেশটির প্রধানমন্ত্রীর পদ থেকে আকস্মিকভাবে পদত্যাগ করেন জন কি। তিনি আট বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। আগামী বছর অনুষ্ঠেয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে বিরত থাকার কথাও জানান তিনি।

basic-bank

Be the first to comment on "নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিল ইংলিশ"

Leave a comment

Your email address will not be published.


*