শিরোনাম

নিউজিল্যান্ড দল থেকে আবারো বাদ পড়লেন টেইলর

নিউজ ডেস্ক : চলতি সপ্তাহের শেষে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরু হওয়া টি-টোয়েন্টি সিরিজের দল থেকে আবারো বাদ পড়েছেন নিউজিল্যান্ডের অভিজ্ঞ ব্যাটসম্যান রস টেইলর। আসন্ন এই সিরিজকে সামনে রেখে নিউজিল্যান্ড ক্রিকেট রবিবার টি-টোয়েন্টি ও ওয়ানডে দল ঘোষণা করেছে। টি-টোয়েন্টি দলে মিডল অর্ডারে টেইলরের পরিবর্তে কোরি এন্ডারসন ও টম ব্রুসের ওপরেই বেশী আস্থা রেখেছেন কিউই নির্বাচকরা।

নিউজিল্যান্ডের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক টেইলর। কিন্তু গত ১১ মাস যাবত তিনি টি-টোয়েন্টি দলের বাইরে রয়েছেন। লেগ স্পিনার ইশ সোদি ওয়ানডে স্কোয়াডে জায়গা ফিরে পেয়েছেন। তার সাথে আরো আছেন মিচেল সান্টনার। ছয় নম্বরে নিজের অবস্থান ফিরে পাওয়ায় জিমি নিশামের জন্য জায়গা ছেড়ে দিতে হয়েছে বিগ হিটিং অল রাউন্ডার কোলিন মুনরোকে।

এ প্রসঙ্গে নির্বাচক গেভিন লারসেন বলেছেন, “মিডল অর্ডারে কোলিন তার ধারাবাহিকতা বজায় রাখতে পারছে না। সে কারনেই আমরা মনে করছি জিমিকে ছয় নম্বরে আরেকটি সুযোগ দেয়া উচিত। ”

এদিকে ইনজুরির কারনে সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়া সিরিজে বিশ্রামে থাকার পরে দুই দলেই ফিরেছেন লুক রঞ্চি। আগামী ১৭ ফেব্রুয়ারি শুক্রবার একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে অকল্যান্ডে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে নিউজিল্যান্ড। ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ ১৯ ফেব্রুয়ারি থেকে হ্যামিল্টনে শুরু হবে।

টি-টোয়েন্টি স্কোয়াড: কেন উইলিয়ামসন (অধিনায়ক), কোরি এন্ডারসন, ট্রেন্ট বোল্ট, টম ব্রুস, লোকি ফার্গুসন, কোলিন ডি গ্র্যান্ডহোম, মার্টিন গাপটিল, কোলিন মুনরো, জেমস নিশাম, লুক রঞ্চি, মিচেল সান্টসার, ইশ সোদি, টিম সাউদি, বেন হুইলার।

ওয়ানডে স্কোয়াড: কেন উইলিয়ামসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, নিল ব্রুম, লোকি ফার্গুসন, কোলিন ডি গ্র্যান্ডহোম, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম ল্যাথাম, জেমস নিশাম, লুক রোঞ্চি, মিচেল সান্টনার, টিম সাউদি, ইশ সোদি, রস টেইলর।

basic-bank

Be the first to comment on "নিউজিল্যান্ড দল থেকে আবারো বাদ পড়লেন টেইলর"

Leave a comment

Your email address will not be published.


*