শিরোনাম

নিউ ইয়র্কে বাড়িওয়ালার ছুরিকাঘাতে বাংলাদেশি খুন

নিউজ ডেস্ক : নিউ ইয়র্কে বাড়িওয়ালার ছুরিকাঘাতে জাকির খান (৪৪) নামের এক বাংলাদেশি ভাড়াটিয়া খুন হয়েছে। স্থানীয় সময় বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় ব্রঙ্কসের লোগান এভিনিউ থ্রোগস নেক সেকশনের নিজ বাড়িতে চাঞ্চল্যকর এ ঘটনা ঘটে। নিহত জাকির খান নিউ ইয়র্ক প্রবাসীদের মাঝে অত্যন্ত পরিচিত মুখ ও আবাসন ব্যবসায়ী। পুলিশ বাড়িওয়ালাকে আটক করেছে বলে জানা গেছে।

নিহত জাকির খানের বাড়ি বাংলাদেশের সিলেট জেলায়।

ব্রঙ্কস পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৬টায় ৯১১ এ কল পাওয়ার পর ব্রঙ্কসের থ্রোগস নেক সেকশনের বাড়িটিতে যায় পুলিশ। সেখানে পুলিশ সদস্যরা দেখতে পান জাকির খানের শরীরে বেশ কয়েকটি ছুরিকাঘাত করা হয়েছে। তাঁকে উদ্ধার করে জ্যাকোবি মেডিক্যাল সেন্টারে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। ৫১ বছর বয়সী ওই বাড়িওয়ালাকে পুলিশ এরই মধ্যে আটক করেছে।

basic-bank

Be the first to comment on "নিউ ইয়র্কে বাড়িওয়ালার ছুরিকাঘাতে বাংলাদেশি খুন"

Leave a comment

Your email address will not be published.


*