নিউজ ডেস্ক : নিউ ইয়র্কে আবারো শতকবির কণ্ঠে বিজয়ের কবিতা পাঠের আয়োজন করা হয়েছে। নিউ ইয়র্কেপ্রবাসী কবি, লেখক ও সাহিত্যিসেবীদের সহায়তায় দ্বিতীয়বারের মতো শতকবির কণ্ঠে বিজয়ের কবিতা পাঠ অনুষ্ঠান আগামী ১৬ ডিসেম্বর বিকেল ৫টায় নিউ ইয়র্কের এস্টোরিয়ার ক্লাব সনমে অনুষ্ঠিত হবে।
এবারের বিজয়ের বিজয়ের কবিতা পাঠ অনুষ্ঠানে প্রবাসী কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগীতশিল্পীসহ সংস্কৃতিপ্রেমীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন কবি এ বি এম সালেহউদ্দিন ও লিয়াকত আলী। অনুষ্ঠানের প্রধান পৃষ্টপোষক ক্লাব সনমের সত্ত্বাধিকারী ক্যান কাদের সবাইকে কবিতা পাঠ অনুষ্ঠানে সাদর আমন্ত্রণ জানিয়েছেন।
গত বছর ১৬ ডিসেম্বর বিজয়ের কবিতা পাঠের প্রথম অনুষ্ঠান হয়। প্রতিবছর এর ধারাবাহিকতা অব্যাহত রাখা হবে বলে আয়োজকরা জানিয়েছেন। এবারো কবিতার মাধ্যমে দেশ, মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা, স্বাধীনতা ও পতাকাকে শ্রদ্ধা জানানো হবে।

Be the first to comment on "নিউ ইয়র্কে শতকবির কণ্ঠে কবিতা পাঠের আসর"