শিরোনাম

নিজেকে সেক্স সিম্বল হিসেবে দেখাতে আপত্তি নেই: প্রিয়াঙ্কা

নিউজ ডেস্ক : কিছুদিন পরেই মুক্তি পাবে তাঁর প্রথম হলিউড ছবি ‘বেওয়াচ’। তার আগে প্রিয়াঙ্কা চোপড়া জানালেন, সেক্স সিম্বল হিসেবে নিজেকে তুলে ধরতে তাঁর আপত্তি নেই, কারণ এটা তাঁর কাজের অঙ্গ।

যদিও একইসঙ্গে তাঁর দাবি, তথাকথিত ‘হট’ হিসেবে গণ্য হওয়া কখনোই তাঁর লক্ষ্য ছিল না।

কোনোরকম রাখঢাক না করে প্রিয়াঙ্কা জানিয়েছেন, নিজেকে পণ্য করা তাঁর কাজের মধ্যে পড়ে। তাঁকে সেক্স সিম্বল হিসেবে চিহ্নিত করলে অপমানিত হন না তিনি, কারণ তিনি একজন অভিনেত্রী, আর সেক্সি হওয়াটা তাঁর কাজ।

কিন্তু একইসঙ্গে তাঁর বক্তব্য, শুধু সেক্স সিম্বল হিসেবে নিজেকে তুলে ধরাটাই কখনও কারও লক্ষ্য হতে পারে না। ‘হট’ হতে চাওয়া অবশ্যই স্বাভাবিক কিন্তু সেটাই একমাত্র উদ্দেশ্য নয়।

ডয়েন জনসনের বিপরীতে ‘বেওয়াচ’ ছবিতে কাজ করছেন প্রিয়াঙ্কা। ছবিতে তিনি ভিলেন, নাম ভিক্টোরিয়া লিডস।

সূত্র: এবিপি আনন্দ

basic-bank

Be the first to comment on "নিজেকে সেক্স সিম্বল হিসেবে দেখাতে আপত্তি নেই: প্রিয়াঙ্কা"

Leave a comment

Your email address will not be published.


*