অনলাইন ডেস্ক : বড় বিশ্বাস কইরা জায়গা দিলাম রে/ আমার বুকের ওপরে/ আমি আপন ভাইবা সব দিছি তোমারে/ আমার বন্ধুরে…।’ ‘আড়ং ডেইরি-চ্যানেল আই বাংলার গান’ আয়োজনে প্রতিযোগী শারমীনের কণ্ঠে নিজের গাওয়া গানটি শুনে অতিথি বিচারকের আসন ছেড়ে মঞ্চে ছুটে যান মমতাজ। শারমীনকে জড়িয়ে ধরেন। গান শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন মমতাজ। এ সময় তাঁর চোখ ছিল অশ্রুসিক্ত।
এতে মমতাজের সামনেই তার কন্ঠে গাওয়া গান পরিবেশন করবেন ৯ প্রতিযোগী- বিল্লাাল, সুজিতা, অংকন, রিজভী, শারমীন, ইলমা, আল আমীন, ডালিম ও ঝুমু। মমতাজের সঙ্গে এই পর্বে আরো উপস্থিত ছিলেন মেন্টর জার্জ ফুয়াদ নাসের বাবু ,বাপ্পা মজুমদার ও রাহুল আনন্দ। আর প্রধান বিচারক হিসেবে রেজওয়ানা চৌধুরী বন্যা ও আইয়ুব বাচ্চু তো থাকছেনই।
অনুষ্ঠানটি উপস্থাপনায় করেছেন অপু মাহফুজ ও সিজিল মির্জা। পরিচালনা করেছেন ইজাজ খান স্বপন। প্রকল্প পরিচালক মো: মহিউদ্দিন খান মঈন। ২০তম এই পর্বটি প্রচার হবে আগামীকাল সোমবার, ১৮ এপ্রিল সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে ও মঙ্গলবার বিকাল ৩টা ২০ মিনিটে চ্যানেল আইতে।

Be the first to comment on "নিজের গান শুনে কাঁদলেন মমতাজ!"