শিরোনাম

নিজ উদ্যোগে সরে যাচ্ছেন গুলিস্তানের হকাররা

নিউজ ডেস্ক : রাজধানীর গুলিস্তান এলাকায় নিজ উদ্যোগে সরে যাচ্ছেন হকাররা। একই সাথে তারা মেয়রের প্রতি অনুরোধ জানাচ্ছেন যেন তাদের রোজগারের দিকে সুনজর দেওয়া হয়।

এদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন, ছুটির দিন ব্যতীত কর্মদিবসের দিন অফিস ছুটি হবার দেড় ঘণ্টা পর ফুটপাতে হকাররা বসতে পারবেন নিজ স্থানে। তবে তা আলোচনা সাপেক্ষে। ছুটির দিনে সারাদিন ফুটপাতে বেচা-বিক্রি করাতে পারবেন হকাররা। গত ১১ জানুয়ারি নগর ভবনে মেয়রের এই ঘোষণার পর রবিবার প্রথম কর্মদিবসের দিনে হকাররা নিজ উদ্যোগে তাদের দোকানের মালপত্র গোছাতে শুরু করেছেন।
এদিকে সকাল ১০টার পর থেকে গুলিস্তান এলাকায় বাড়ানো হয়েছে পুলিশের উপস্থিতি। তবে কিছু কিছু ফুটপাতের দোকান খোলা রয়েছে। সেই সকল দোকান বন্ধ করার জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হবে। এ বিষয়ে সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতের পর তারা অভিযান পরিচালনা করবেন। এছাড়া পরিস্থিতি শান্ত রাখার জন্য পর্যাপ্ত পুলিশ পেলে আজকে অভিযান পরিচালনা হবে বলেও জানান তিনি। তবে জানা গেছে, হকার্স নেতাদের সঙ্গে দুপুরে বৈঠকে বসবেন মেয়র সাঈদ খোকন।

basic-bank

Be the first to comment on "নিজ উদ্যোগে সরে যাচ্ছেন গুলিস্তানের হকাররা"

Leave a comment

Your email address will not be published.


*