শিরোনাম

নিজ দল কংগ্রেসে শিগগিরই আমুল সংস্কারের ঘোষণা রাহুল গান্ধীর

নিউজ ডেস্ক : ভারতের কংগ্রেস দলের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী বলেছেন, দলের মধ্যে শিগগিরই আমুল সংস্কার করা হবে। তিনি সম্প্রতি বিধানসভা নির্বাচনে দলের খারাপ ফল সম্পর্কে বলেন, বিরোধী পক্ষে থাকলে, অনেক উত্থান-পতন দেখতে হয়।
রাহুল বলেন, উত্তরপ্রদেশে আমাদের ফল একটু খারাপ হয়েছে। আমরা এই রায় মেনে নিচ্ছি।
তিনি আরো বলেন, বিজেপি’র জয়ের অনেকগুলো কারণ রয়েছে। একটা কারণ হল মেরুকরণ। অর্থাঁ বিজেপি সাম্প্রদায়িক প্রচার চালিয়েই উত্তরপ্রদেশের হাওয়া নিজেদের দিকে ঘুরিয়ে নিয়েছে বলে রাহুলের দাবি। বিজেপি টাকা ছড়িয়েছে বলেও অভিযোগ করেন রাহুল।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

basic-bank

Be the first to comment on "নিজ দল কংগ্রেসে শিগগিরই আমুল সংস্কারের ঘোষণা রাহুল গান্ধীর"

Leave a comment

Your email address will not be published.


*