নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি আবদুল হামিদ নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠনে নিবন্ধনকৃত সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করবেন।
রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনারদের নিয়োগ দেয়ার আগে সংবিধানের ১১৮ ধারা মোতাবেক এ আলোচনা করবেন।
১৬ ডিসেম্বরের পর এ আলোচনা শুরু হতে পারে বলে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন আজ একথা জানান।
বর্তমান কমিশনের মেয়াদ আগামী ফেব্রুয়ারি মাসে শেষ হবে। নতুন নির্বাচন কমিশনের অধীনে ২০১৯ সালের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।
এরআগে ২০১২ সালে রাষ্ট্রপতি জিল্লুর রহমান রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পর সার্চ কমিটির মাধ্যমে বর্তমান নির্বাচন কমিশন গঠন করেছিলেন।
দেশে বর্তমানে ৪০টি নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে।
এদিকে বিএনপি আজ সকালে নির্বাচন কমিশন পুনর্গঠন সম্পর্কিত তাদের প্রস্তাব বঙ্গভবনে হস্তান্তর করেছে বলে রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব মাহমুদুল হাসান বাসসকে একথা বলেন।
বিএনপি’র ভাইস চেয়ারপার্সন মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তাদের প্রস্তাব বঙ্গভবনে রাষ্ট্রপতির সহকারী সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল মো. মইনুর রহমানের হাতে তুলে দেন।

Be the first to comment on "নির্বাচন কমিশন পুনর্গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবেন রাষ্ট্রপতি"