নিউজ ডেস্ক : নাশকতার চেস্টার অভিযোগে নীলফামারীর জেলার বিভিন্ন উপজেলায় সোমবার রাতে পুলিশ অভিযান চালিয়ে জামায়ায় ও শিবিরের ৮ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে। আজ মঙ্গলবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে ডিমলা উপজেলার নাউতরা ইউনিয়নের বাবুল ইসলাম (৩৮) ও কাঁকড়া গ্রামের সিরাজুল ইসলাম (৪২), ডোমার উপজেলার পাঙ্গা মটুকপুর গ্রামের আব্দুল হালিম (৩৮), জলঢাকা উপজেলার শৌলমারী ইউনিয়নের ডাঙ্গাপাড়া চেংমারী গ্রামের মোনায়েম হোসেন (৪০), দক্ষিন দেশবাই গ্রামের গোলাম রাব্বানী (৪৫), একই গ্রামের শিবির কর্মী মোনাব্বেরুল ইসলাম (২৫), সৈয়দপুর উপজেলা লক্ষ্মনপুর গ্রামের বেসারুতুল্ল্যা(৫৫), একই এলাকার জয়নাল আবেদিন (৬০)।
নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Be the first to comment on "নীলফামারীতে জামায়াত শিবিরে ৮জন গ্রেফতার"