শিরোনাম

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত

নিউজ ডেস্ক : নীলফামারীতে বালু বোঝাই ট্রলিচাপায় মা ও মেয়ে নিহত হয়েছেন। নিহতরা হলেন নীলফামারী কিশোরীগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের উত্তর দুরাকুটি গ্রামের হাসান উদ্দিনের স্ত্রী রাশেদা বেগম (৩০) ও তার মেয়ে আশেকা খাতুন। মঙ্গলবার (২১ফেব্রয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে কিশোরীগঞ্জ-তারাগঞ্জ সড়কের কেল্লাবাড়ি নামক স্থানে এই দুঘর্টনা ঘটে। কিশোরীগঞ্জ থানার ওসি বজলুর রশিদ এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, তারাগঞ্জ বাজার থেকে মা ও মেয়ে ব্যাটারিচালিত ভ্যানে বাড়ি ফিরছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা বালু বোঝাই ট্রলি ভ্যানটিকে ধাক্কা দিলে ভ্যান আরোহী মা ও মেয়ে পাকা সড়কে ছিটকে পড়েন। এ সময় ট্রলির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হন তারা। ঘটনাস্থল থেকে চালক পালিয়ে গেলেও এলাকাবাসী ট্রলিটি আটক করে।

কিশোরীগঞ্জ থানার ওসি বজলুর রশিদ বলেন, রংপুরের তারাগঞ্জ উপজেলার সীমানায় এই ঘটনা ঘটেছে। ফলে তারাগঞ্জ থানা পুলিশ লাশ দু’টি উদ্ধার করে ট্রলিসহ থানায় নিয়ে যাওয়া হয়েছে।

basic-bank

Be the first to comment on "নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত"

Leave a comment

Your email address will not be published.


*